পেশে হক মুঝদা শাফাআত কা সুনাতে জায়েঙ্গে
✍ আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহ.)
پیشِ حق مژدہ شفاعت کا سُناتے جائیں گے
آپ روتے جائیں گے ہم کو ہنساتے جائیں گے
পেশে হক মুঝদা শাফাআত কা সুনাতে জায়েঙ্গে,
আপ রোতে জায়েঙ্গে হামকো হাঁসাতে জায়েঙ্গে
আল্লাহ্ তালার সামনে সেদিন করতে রইবে শাফাআত,
কাঁদবে নিজে চাইবে উম্মত পায় যেন হাসি, নাজাত॥
دل نکل جانے کی جا ہے آہ کن آنکھوں سے وہ
ہم سے پیاسوں کے لیے دریا بہاتے جائیں گے
দিল নিকল জানে কী জা হ্যায় আ-হ কিন আখোঁ সে ওহ,
হামসে পেয়াসোঁ কে লিয়ে দরইয়া বাহাতে জায়েঙ্গে
কান্না এমন দীর্ঘ হৃদয়, অশ্রুধারা প্রাণ যে না সয়,
উম্মতের তৃষ্ণা মেটাতেই নবীজির এ অশ্রুপাত ॥
کُشتگانِ گرمیِ محشر کو وہ جانِ مسیح
آج دامن کی ہوا دے کر جِلاتے جائیں گے
কুশহ্তগানে গরমিয়ে মাহশার কো ওহ জানে মসীহু,
আ-জ দামান কী হাওয়া দে কর জিলাতে জায়েঙ্গে
মাহশরে প্রাণ ওষ্ঠাগত, তাঁর ছোঁয়াতে ফের জীবন্ত,
দামানের ঠান্ডা হাওয়াতে সে দিন দেবে আবে-হায়াত ॥
گل کِھلے گا آج یہ اُن کی نسیمِ فیض سے
خون روتے آئیں گے ہم مسکراتے جائیں گے
গুল খিলে গা আজ ইয়ে উনকী নসীমে ফয়য সে,
খোন রোতে আ-য়েঙ্গে হাম মুসকুরাতে জায়েঙ্গে
আনবে রোদন রহমতের জোশ, খুলবে কপাল, ফুল হবে দোষ,
রক্ত-অশ্রু বর্ষে নবী আনবে মোদের খোশবরাত ॥
ہاں چلو حسرت زدو سُنتے ہیں وہ دن آج ہے
تھی خبر جس کی کہ وہ جَلوہ دِکھاتے جائیں گے
হাঁ চলো হাসরাতযাদো সুনতে হ্যাঁয় ওহ্ দিন আজ হ্যায়,
থী খবর জিস কী কেহ্ ওহ জলওয়া দেখাতে জায়েঙ্গে
হ্যাঁ, চলো হে দুঃখে হতাশ, আজ হাশর যে দুঃখ-বিনাশ,
দেখব নবীর শান কারিশমা, রূপ দেখাবে নূরী-যাত ॥
آج عیدِ عاشِقاں ہے گر خدا چاہے کہ وہ
ابروئے پیوستہ کا عالَم دِکھاتے جائیں گے
আজ ঈদে আশেকাঁ হ্যায় গর খোদা চাহে কেহ্ ওহ,
আবরোয়ে পাইওয়ান্তাহ্ কা আলাম দেখাতে জায়েঙ্গে,
আজ খুশীর ঈদ আশেকের, চাইলে প্রভূ দো’জাহানের,
মর্যাদার হবে সে মিছিল, পড়বো নবীর পিছে না’ত ॥
کچھ خبر بھی ہے فقیرو آج وہ دن ہے کہ وہ
نعمتِ خلد اپنے صَدقے میں لُٹاتے جائیں گے
কুচ খবর ভী হ্যায় ফক্বীরো আজ ওহ দিন হ্যায় কেহ্ ওহ,
নে’মাতে খুলদ আপনে সদকে মে লুটাতে জায়েঙ্গে
খবর আছে কী, সম্বল হীন, আজ কেমন সে দিন, হাশরের,
উম্মতে নেয়ামত বেহেশতী বিলাবে নূরানী হাত ॥
خاک اُفتادو بس اُن کے آنے ہی کی دیر ہے
خود وہ گر کر سجدہ میں تم کو اُٹھاتے جائیں گے
খাকে উফতাদো বস উনকে আ-নে হী কী দের হ্যায়,
সাজাদাহ্ মে ওহ্ খোদগির কর তুম কো উঠাতে জায়েঙ্গে
ভেবোনা হে দুঃখী উম্মত, আসার দেরী শুধুই হযরত
পড়বে সেজদায় নূর নবীজি, আনবে উম্মতের নাজাত ॥
وُسعتیں دی ہیں خدا نے دامنِ محبوب کو
جرم کھلتے جائیں گے اور وہ چھپاتے جائیں گے
ওয়াসআতেঁ দী হ্যাঁয় খোদা নে দামানে মাহবূব কো,
জুর্ম খুলতে জায়েঙ্গে আওর ওহ্ ছুপাতে জায়েঙ্গে
করল প্রভূ কী প্রশস্ত, তাঁর হাবীবের দামান-দস্ত,
উম্মতের পাপ হোক না যত, লুকাবে সে আখেরাত ॥
لو وہ آئے مسکراتے ہم اسیروں کی طرف
خرمنِ عِصیاں پر اب بجلی گراتے جائیں گے
লো ওহ আ-য়ে মুসকুরাতে হাম আসীরোঁ কী তরফ,
খিরমানে ইসইয়াঁ পর আব বিজলী গিরাতে জায়েঙ্গে
ওই আসে হাসি হাসিমুখ, কয়েদী পাবে মুক্তিরই সুখ,
পাপেরই স্তুপ নাশে তাঁর রহমতেরই রশ্মি পাত ॥
آنکھ کھولو غمزدو دیکھو وہ گِریاں آئے ہیں
لوحِ دل سے نقشِ غم کو اب مِٹاتے جائیں گے
আঁখ খোলো গমযদো দেখো ওহ গিরইয়া আয়ে হ্যাঁয়,
লওহে দিল সে নকশে গম কো আব মিটাতে জায়েঙ্গে
খোলো আঁখি, হে গোনাগার, ক্রন্দসী চোখ দেখো হে তাঁরে,
মানসপটে ব্যথার এই দাগ তুলবে তাঁরই মুনাজাত ॥
سوختہ جانوں پہ وہ پُر جوش رحمت آئے ہیں
آب کوثر سے لگی دِل کی بجھاتے جائیں گے
সোখ্তাহ্ জানোঁ পেহ্ ওহ পুর জোশে রহমত আয়ে হ্যাঁ,
আবে কাউসার সে লাগী দিল কী বুঝাতে জায়েঙ্গে
আসবে নবী দগ্ধ হিয়ায়, প্লাবন তাঁর রহমত-দরিয়ায়,
‘আবে-কাওসার’ দেয় নিভিয়ে দুঃখীপ্রাণের অগ্নিপাত ॥
آفتاب اُن کا ہی چمکے گا جب اَوروں کے چراغ
صرصرِ جوشِ بلا سے جِھلملاتے جائیں گے
আফতাব উনকা হী চমকে গা জব আওরোঁ কে চেরাগ,
সরসরে জোশে বালা সে ঝিলমিলাতে জায়েঙ্গে
তাঁরই রোশনী রইবে সেদিন, অন্য প্রদীপকুল সে অচিন,
ঝড় তুফানে, সংকটে ‘নিভূ নিভূ’ যায়, যায় হায়াত ॥
پائے کُوباں پُل سے گزریں گے تِری آواز پر
رَبِّ سَلِّمْ کی صَد ا پر وَجد لاتے جائیں گے
পায়ে কোবাঁ পুল সে গুযরেঙ্গে তেরী আওয়ায় পর,
রাব্বি সাল্লিম কী সদা পর ওয়াজদ লাতে জায়েঙ্গে
সেদিন শুনলে শব্দ তোমার, নির্ভাবনায় হবো যে পার,
‘রাব্বি সাল্লিম’ দোয়ায় তুমি, আমরা পার হই পুলসিরাত ॥
سرورِ دِیں لیجے اپنے ناتوانوں کی خبر
نفس و شیطاں سیّدا کب تک دَباتے جائیں گے
সরওয়ারে দী লীজে আপনে না-তাওয়ানোঁ কী খবর,
নফস্ ও শয়তাঁ সাইয়েদা কব তক দবাতে জায়েঙ্গে
বাদশাহ্ ওগো দো জাহানের, নাও খবর এই অসহায়ের,
কদিন রইব মন্দ সত্ত্বায়, শয়তানে করবে আঁতাত ॥
حشر تک ڈالیں گے ہم پَیدائشِ مولیٰ کی دُھوم
مِثل فارِس نجد کے قلعے گراتے جائیں گے
হাশর তক ডালেঙ্গে হাম পয়দাইশে মাওলা কী ধূ-ম,
মিসলে ফারেস নজদ কী ক্বল-এ গিরাতে জায়েঙ্গে
হাশর তক করবো যে পালন, মীলাদে মোস্তফার পার্বন,
সেই পারস্যের মতই নজদের কেল্লা ভাঙব, করব মাত ॥
خاک ہو جائیں عدو جل کر مگر ہم تو رضاؔ
دَم میں جب تک دَم ہے ذِکر اُن کا سُناتے جائیں گے
খাক হো জায়ে আদুভ জল কর মগর হাম তো রেযা,
দম মে জব তক দম হ্যায় যিকির উনকা সুনাতে জায়েঙ্গে
জ্বলে দুশমন হোক না অঙ্গার; কিন্তু এ প্রতিজ্ঞা রেযা’র
রয় যতক্ষণ এ বুকে দম থাকবে মুখে যিকর ও না’ত ॥