ফি আমানিল্লাহ
✍ আহমদ নুর সাজ্জাদ
আবারো সে নুরানী সুরত খানি
দেখতে চাই দু’নয়ন ভরে
আবার আসুক ফিরে মুনিব আমার
হৃদয়টা সিরিকোটে রইবে পড়ে
ফি আমানিল্লাহ ফি আমানিল্লাহ (২)
না জানি সে চেহেরায় কি আছে
কি আছে সে হাসিতে
জুড়িয়ে যায় চোখ ছড়িয়ে যায়
শীতল হাওয়া হৃদয়ের পথে
আবার আসুক সে মায়াবী নজর
ছড়াতে মায়া এ প্রাণের ঘরে (ঐ)
আশেকের মন প্রাণ ব্যাকুল থাকে
তার খেয়ালে তার খেয়ালে
ভাবনা জুড়ে তার আধিপত্য
কি ভোর কি রাত কি কালে অকালে
আবার আসুক সে আবার আসুক
ফিরলে সে প্রাণ আসে প্রাণে ফিরে (ঐ)