প্রেমের মাদীনা আমার প্রাণের মাদীনা
✍ মাওলানা সায়্যিদ মনযুর আহমাদ রিফায়ী (রহ.)
প্রেমের মাদীনা আমার প্রাণের মাদীনা-
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা-
কিছু বুঝিনি বুঝিনা বুঝতে চাহিনা-২
কভু ভুলিনি ভুলিনা ভুলতে পারিনা-২॥
তোমার বুকে আল্লাহর হাবীব তাইতো তুমি প্রিয়-
দু’জাহানের ‘আরশ চেয়ে অধিক তুমি শ্রেয়-২
তোমার মাটির ধুলির চেয়ে শ্রেষ্ঠ কিছুই না-২॥
মু’মিনেরই চিন্তা ধ্যানে সদাই আছো তুমি-
নাবীর স্মৃতি সদাই চুমে চুমে তোমার ভূমি-২
মু’মিন কবে ধন্য হবে যাবে মাদীনা-২॥
তোমার প্রেমে আকুল করে পাগল করেছ-
গোলাম গোলাম তস্য গোলাম আমায় বানিয়েছো-২
এই যে কি দহন কি জ্বালা আর সইতে পারিনা-২॥