প্রিয় নবীর প্রেমে যার সবি কুরবান
✍ মাওলানা আবদুল আজিজ রজভী
প্রিয় নবীর (ﷺ) প্রেমে যার সবি কুরবান
মহান আল্লাহ মর্যাদা যার করেছেন বয়ান
পেয়ারা নবীর নিত্য দিনের নিত্য সহচর
ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর
তৎকালীন আরবের তিনি ছিলেন বিত্তশালী
পেয়ারা নবীর প্রেম আসরে দিলেন সবি ঢালি
শোধ হবেনা এ ধরাতে তাঁহার অবদান
স্বয়ং নবী এ বাণী করেছেন বয়ান
ছায়াসম ছিলেন নবীর সারাজীবন (ঐ)
গারে সুওরে ছিলেন যখন নবীজির সাথে
নবীর প্রেমে ব্যাকুল হল সর্প দর্শনেতে
নবীর প্রেমে জান দিতে রাজি হয়েছেন
অশ্রুসজল নয়ন তাঁহার নবী দেখেছেন
মুখের লালে মুক্তি মিলে নবী মুস্তফায় (ঐ)
ইন্তেকালের পূর্বে তিনি নসিহত করেন
লাশটি আমার নিয়ে যাবে নবীর দরবারেতে
জিন্দা নবীর রওজা থেকে আওয়াজ আসিলে
শায়িত করিবে মোরে নবীর চরণ তলে
আজিজ বলে প্রেমাদেশে প্রশান্ত অন্তর (ঐ)