প্রিয় নবীর শান মান শেষ হবে না
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
আমার শেষ হবে জানি লিখার বর্ননা
তবু প্রিয় নবীর শান মান শেষ হবে না,
প্রাণ থাকবে যতদিন লিখা থামবেনা
(লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ)
নবীর আশেক ওয়াইসুল করনির ঘটনা
নবীর প্রেম বিরহে ফেলে দিলেন বত্রিশখানা
দস্ত বত্রিশ খানা
ওয়ারাফানা লাকা জিকরাক বলেন রাব্বানা (ঐ)
কত নবীর আগমন ধরার বুকে
প্রভু ভালবেসে নিয়ে গেলেন দয়াল নবীকে
স্বয়ং আরশ পাকে
যাঁহার উম্মাত হতে ঈসা নবীর মন মানেনা (ঐ)
হত না এই সৃষ্টি জগৎ নবী বিনা
সেই নবীজি শুয়ে আছেন শাহে মদিনা
প্রেমিক ইকবালও সেই নবীর প্রেমে দিওয়ানা (ঐ)