জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

পশু জবাইয়ের দু‘আ সমূহ

Abswer.com Abswer.com
7 May, 2024
৫ মিনিট পড়ার সময়
৯ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

১. জবাইয়ের পূর্বে:
۞ إِنِّيْ وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِيْ فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَّمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِيْ وَنُسُكِيْ وَمَحْيَايَ وَمَمَاتِيْ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ، اللَّهُمَّ مِنْكَ وَلَكَ

২. জবাইয়ের সময়:
۞ بِسْمِ اللهِ اَللهُ أَكْبَرُ

৩. জবাইয়ের পর:
۞ اَللّٰهُمَّ تَقَبَّلْهُ مِنِّىْ كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ سَيِّدِنَا مُحَمَّدٍ وَخَلِيْلِكَ سَيِّدِنَا إِبْرَاهِيْمَ عَلَيْهِمَا الصَّلَاةُ وَالسَّلَامُ

উচ্চারণ: ১. জবাইয়ের পূর্বে:
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা-ওয়া-তি ওয়াল আরদা হানীফাওঁ ওয়া মা- আনা মিনাল মুশরিকীন। ইন্না সালা-তী ওয়া নুসুকী ওয়া মাহইয়া-ইয়া ওয়া মামা-তী লিল্লা-হি রাব্বিল ‘আ-লামীন। লা- শারীকা লাহূ ওয়া বিযা-লিকা উমিরতু ওয়া আনা আওওয়ালুল মুসলিমীন। আল্লা-হুম্মা মিনকা ওয়া লাকা।

২. জবাইয়ের সময়:
বিসমিল্লা-হি আল্লা-হু আকবার।

৩. জবাইয়ের পর:
আল্লা-হুম্মা তাক্বাব্বালহু মিন্নী কামা- তাক্বাব্বালতা মিন হাবীবিকা সাইয়্যিদিনা- মুহাম্মাদিওঁ ওয়া খালীলিকা সাইয়্যিদিনা- ইব্রাহীমা ‘আলাইহিমাস সালা-তু ওয়াসসালা-ম।

অর্থ: ১. জবাইয়ের পূর্বে:
নিশ্চয়ই আমি একনিষ্ঠভাবে সেই মহান সত্তার অভিমুখী হলাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ—সবই বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর জন্য নিবেদিত। তাঁর কোনো শরিক নেই। আর আমি এ কাজের জন্য আদিষ্ট হয়েছি এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ! এ পশু তোমারই পক্ষ থেকে প্রাপ্ত এবং তোমারই সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদিত।

২. জবাইয়ের সময়:
আল্লাহর নামে (জবাই করছি), আল্লাহ সর্বশ্রেষ্ঠ।

৩. জবাইয়ের পর:
হে আল্লাহ! আপনি এটি আমার পক্ষ থেকে কবুল করে নিন, যেভাবে কবুল করেছিলেন আপনার প্রিয় হাবীব আমাদের সাইয়্যিদ মুহাম্মদ (ﷺ) এবং আপনার পরম বন্ধু আমাদের সাইয়্যিদ ইবরাহীম (আ.)-এর পক্ষ থেকে।

উৎস: সুনানে আবূ দাউদ, হাদিস: ২৭৯৫; সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩১২১; সুনানে দারিমী, হাদিস: ১৯৮৮

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *