রাসুল (দ.) তোমার ভালোবাসা পুঁজি আমার
✍ আহমদ নুর সাজ্জাদ
রাসুল (দ.) তোমার ভালোবাসা পুঁজি আমার
যাতে মিলবে মুক্তি এ মালিক মুখতার॥
তোমার কদমে লুটায় খোদারি জগৎ
সৃষ্টিকুলের জন্য তুমি বড়ই নিয়ামত
মুমিন সে যার ভিতরে মুহাব্বত তোমার (ঐ)
তোমার সনে বেয়াদবি আল্লাহ সহে না
আবু জেহেল নজদী তার নমুনা
মরার পরে বুঝতে পারে শান কি মুস্তাফার (ঐ)
আহমদ তোমায় ভালবাসে মন প্রাণ থেকে
বড় আশা স্বপ্নে রাতে দেখবে তোমাকে
একটু দয়ার দিদার দাও হে হাবীব খোদার (ঐ)