রবিউল আউয়ালে এলেন হাবীব আল্লাহর
✍ মাওলানা সায়্যিদ মনযুর আহমাদ রিফায়ী (রহ.)
রবিউল আউয়ালে এলেন হাবীব আল্লাহর
মানব রূপে আসলেন তিনি করিতে উদ্ধার॥
আল্লাহর পরিচয় দিতে, সৃষ্টিরে পাগল করিতে,
আল্লাহর কাছে পৌঁছে দিতে, পেলেন অধিকার॥
আল্লাহজী করলেন এরাদা, ভবেতে খলীফা পয়দা,
আল্লাহর কাছে আছেন সদা, হাবীব আল্লাহর॥
করলেন আগে যাতে দৃষ্টি, হলো নূর মুহাম্মদ সৃষ্টি,
সকল সৃষ্টির স্বভাব কৃষ্টি, সে নূরই আঁধার॥
হাবীব-সৃষ্টি আল্লাহর নূরে, সকল সৃষ্টি হাবীব-নূরে,
আল্লাহকে তাই পেতে ধর, অসিলা তাঁহার॥