জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

ঋণ পরিশোধের দু‘আ-১

Abswer.com Abswer.com
23 March, 2024
৩ মিনিট পড়ার সময়
১১ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

۞ اَللّٰهُمَّ اكْفِنِيْ بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণ: আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক

অর্থ: হে আল্লাহ! তুমি তোমার হারাম থেকে বাঁচিয়ে তোমার হালাল রিযিক দ্বারা আমাকে পরিতুষ্ট করে দাও। (হালাল রুজিই যেন আমার জন্য যথেষ্ট হয়) এবং তোমার অনুগ্রহে ছাড়া অন্য সবকিছু থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও।

ফযিলত: হযরত আবূ ওয়ায়েল (রহ) বলেন, একজন মুকাতাব (মুক্তিপণ আদায়ের শর্তে আযাদকৃত গোলাম) হযরত আলী (রাযি) এর খেদমতে হাজির হয়ে আরয করল, আমি (মুক্তিপণের নির্ধারিত) মাল আদায় করতে পারছি না। হযরত আলি (রাযি) বললেন, আমি কি তোমাকে সেই কালিমাগুলো শিখিয়ে দিব না যা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে শিখিয়েছেন? যদি তোমার উপর (ইয়ামানের) শীর পাহাড় সমতূল্য ঋণও হয় তবে আল্লাহ তা‘আলা সেই ঋণকে আদায় করে দিবেন। তুমি এই দু‘আ পড়। ফায়দা মুকাতাব সেই গোলামকে বলা হয় যাকে তার মনিব বলেছে যে, যদি তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে এই পরিমাণ মাল আদায় করে দিতে পার তবে তুমি আযাদ হয়ে যাবে। যে মাল নির্ধারিত হয় তাকে ‘বদলে কিতাবাত’ বা মুক্তিপণ বলা হয়।

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *