জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

রোগী দেখার সুন্নাত

Abswer.com Abswer.com
17 November, 2025
৫ মিনিট পড়ার সময়
১৫ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀
৪৩তম অধ্যায়
১। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, অসুস্থ ব্যক্তির শয্যা পাশে হাজির হও এবং তার দ্বারা দোয়া করাও । কারণ অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয় এবং তার গুনাহ মাফ হয়ে যায় ।

(তাবরানী)



২। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কোন মুসলমান যদি অন্য মুসলমান রোগীর সেবা শুশ্রূষা বা খবরবার্তা নেওয়ার জন্য সকালে যায়, তাহলে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত সারাদিন তার জন্য সত্তর হাজার ফেরেশতা দোয়া করতে থাকে । আর যদি সন্ধ্যায় যায়, তাহলে সারারাত সত্তর হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে ।

(তিরমিযী শরীফ, আবু দাউদ শরীফ)



৩। রাসূলুল্লাহ ﷺ বলেছেন- তোমরা যখন অসুস্থের পাশে যাও, তখন তার হায়াত বৃদ্ধির জন্য দোয়া করবে । এতে তার মনে সান্ত্বনা আসবে ।

(তিরমিযী শরীফ)



৪। রোগীর কাছ থেকে তাড়াতাড়ি ফিরে আসা সুন্নাত। যাতে বেশিক্ষণ তার নিকট বসে থাকার কারণে কষ্ট না হয় এবং তার বাড়ির লোকজনের কাজের কোন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত ।

(মিশকাত শরীফ)



৫। রাতে রোগীকে দেখতে যাওয়াতে কোন অসুবিধা নেই ।



৬। যখন রোগী দেখতে যাবে তখন নিম্নোক্ত দোয়া পড়া-



لا بأس طهور إن شاء الله.

উচ্চারণ: লা বা`সা ত্বহুরা ইন শাা আল্লাহ।

(বুখারী শরীফ, হাদিস -৩৩৪৭)



৭। অতঃপর তাঁর সুস্থতার জন্য নিম্নোক্ত দোয়া সাত বার পড়া সুন্নাত ।



أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك.

উচ্চারণ: আসআলুল্লাহুল আযিমু রাব্বিল আ’রাশিল আযিমি ইন ইয়াশফিকা।

(আবু দাউদ শরীফ, হাদিস -২৭০০)



ফজীলতঃ- রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কোন রোগীর কাছে যেয়ে সাতবার নিম্নের দোয়া পড়লে তার আরোগ্য লাভ হবে । যদি তার মৃত্যু না আসে ।

(আবু দাউদ শরীফ, হাদিস নং -২৭০০)



৮। রোগীর হাঁটুর পাশে বসবে, মাথার দিকে নয়।



৯। রোগীর হাতে বা কপালে হাত রেখে এই দোয়া পাঠ করা সুন্নাত।



أذهب البأس رب الناس اشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يقار سقما.

উচ্চারণ: ইযহাবিল বা`সা রাব্বিন নাাসি ইশফি আনতা শাাফি লা শিফা ইল্লা শিফাাউকা শিফাা লাা ইউক্বুরাা সিক্বামাা।

(বুখারী শরীফ, হাদিস নং -৫২৪৩)



১০। রোগী কিছু খেতে চাইলে এবং সেটা তার জন্য ক্ষতিকর না হলে রাসূলুল্লাহ ﷺ তাকে তা দিতে বলেছেন । তবে রোগীকে কোন কিছু খাওয়ার জন্য পিড়াপিড়ি করা ঠিক নয় ।



(হিসনে হাসীন)



১১। কোন রোগীকে দেখলে এ দোয়া পাঠ করা ।



الحمد لله الذي عافاني مما به ابتلاك وفضلني على كثير ممن خلق تفضيلا.

উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাযি আা’ফাানি মিম্মা বিহি ইবতিলাকি ওয়া ফাদ্দালানি আ’লা কাছিরিম মিম্মান খালাক্বা তাফদ্বিলাা।



ফজীলতঃ- রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কেউ কোন রোগীকে দেখে নিম্নের দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা তাকে ঐ রোগ থেকে হেফাজত করবেন ।

(তিরমিযী শরীফ, হাদিস -৩৩৫৩)
টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *