রওজা পাকের শীতল হাওয়া
✍ আহমদ নুর সাজ্জাদ
রওজা পাকের শীতল হাওয়া এল বুঝি এল গো
কলিজাটা শীতল করে দিল বুঝি দিল গো
যে সুবাসের জন্য বনের পাখি বাঘের ফুল
মানব দানব মালাইকা এ কূল ও কূল দুনোকূল
সে সুবাসে হৃদয় মাতাল হল বুঝি হল গো (ঐ)
বাংলার বীণায় সুর তোলে বাঙালি কোকিল গায়
ও আরবের হাওয়া তুই শান্তি দিলি কলিজায়
আরো কিছু দেওয়া নাকি ছিল বুঝি ছিল গো (ঐ)
পান কর আহমদ প্রাণ ভরে মাদানি সাকি সুরা
নজরে নজরে থাকুক মদিনার নাজারা
বুকের জখম এবার তাজা হল বুঝি হল গো (ঐ)