রুহের সাওয়ারি আমার জামেয়া
✍ আহমদ নুর সাজ্জাদ
ইলম দ্বীনের পরশ পাথর জামেয়া আমার
হেদায়েতে আলোর মিনার নিয়ামত খোদার
ফুলের দেশে গোলাপ যেমন তারার দেশে চাঁদ যেমন
তেমন তোমার মহিমা গরিমা তোমার
রুহের সাওয়ারি আমার জামেয়া উম্মত মুসলিমা
তৈয়বা থেকে সিরিকোট হয়ে প্রাণের চাটগায়
এল যে খাজানা খোদার অপার করুনায়
সিরিকোটির এই তরণী অলি আল্লাহর নয়নমণি
নগরে নগরে নিয়ে এসেছে বাহার (ঐ)
বাংলাদেশের অলিগলি শহর কিংবা গ্রাম
মিশে আছে আমার প্রাণের জামেয়ার সুনাম
কুরআন সুন্নাহ ইজমা কিয়াস সব ইলমের সার নির্যাস
পাবে তালেবুল ইলম হলে তলবগার (ঐ)