শহীদ ফারুকী
✍ আহমদ নুর সাজ্জাদ
কোন সে কন্দরে লুকালে শহীদ ফারুকী?
সারা বাংলা খুঁজে দেখলাম রইল না বাকি।
কে শুনাবে নবীর শান টিভি চ্যানেলে?
আর কে মাতাবে আসর চ্যানেল নবীর গজলে?
স্মৃতির পাতা খুলে কাঁদি একা-একাকী (ঐ)
কেনো শুনছি না বাতেল নিধনের হুংকার?
সে কোন অজানা দেশে যে সফর তোমার?
লাখো সুন্নি চেয়ে রইল একটু দাও উঁকি (ঐ)
আর কি নাহি দেখব কাফেলার অনুষ্ঠান?
অজস্র দলীলের কল সত্যের সন্ধান?
প্রান্তে প্রান্তে ঘুরেও তোমায় দেখল না আঁখি (ঐ)
রাসুল প্রেমের সে ভাষণ এখনো মনে পড়ে,
ভুলি নাই মিষ্টি হাসি থেকে নবীপ্রেম ঝরে,
আহমদ তোমার মতো কভু হতে পারব কি? (ঐ)