শহর নগর আজ উতলা
✍ আহমদ নুর সাজ্জাদ
রবিউল আউয়াল এল শহর নগর আজ উতলা
এসেছে কামলিওয়ালা কামলিওয়ালা কামলিওয়ালা
পড়ো সব সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা
মারহাবা বলো মারহাবা মারহাবা বলো মারহাবা
পাঠালেন সবার শেষে দুনিয়ার মালিক দুনিয়ায়
যে আসবে আসুক আগে মসল্লায় মদিনাওয়ালা (ঐ)
ঝাঁকে ঝাঁকে ঢাক বাজিয়ে ছুটে যাব কবর থেকে
হাশরেও চলবে মোদের জশনে জুলুসের কাফেলা (ঐ)
গুনাহগার পাপী তাপীর মুখেও হাসি ঈদের দিন আজ
দে খবর ঘরে ঘরে বসেছে রহমতের মেলা (ঐ)
কি উহুদ কি কোহে তুর মুলকে আরব মুলকে আজম
নয় নয় জমিন থেকে আরশ আজিম লাওহ কলম
কায়িনাত মহল্লা তাঁর হাকিম তিনি বাদশা তিনি
পড়েনি কোথায় কোথায় শাহে দোআলমের কদম
আমিনা মায়ের কোলে হেসে উঠল নুরানী চাঁদ
তরাতে এল ওরে ধরার বুকে উম্মতওয়ালা (ঐ)
চেনা যায় মিলাদুন্নবীতে নবীর প্রেমিক কেমন
দেখা যায় কে আহমদ শাহে মদিনার পাগলা (ঐ)
সরকার কি আমদ মারহাবা সরদার কি আমদ মারহাবা
হুজুর কি আমদ মারহাবা পুরনুর কি আমদ মারহাবা