জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

শত্রুরা করুক যত দুশমনী – মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী

Abswer.com Abswer.com
21 September, 2025
২ মিনিট পড়ার সময়
১৩ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

শত্রুরা করুক যত দুশমনী

✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী


শত্রুরা করুক যত দুশমনী
তুমি গাউসুল আজম লা-সানী
হে আবদুল কাদের জিলানী (রঃ)

ভক্তের বিপদ হলে পূর্ব পাড়ে
তুমি যদি থাক পশ্চিম পাড়ে
ডাকার মত যদি ডাকতে পারে
দূর কর ভক্তের পেরেশানী (ঐ)

তাজে গাউছিয়াত তোমার মাথায়
পড়িয়ে দিয়েছেন নবী মুস্তফায়
রাসূলের দেওয়া সেই ক্ষমতায়
অলীকূলের তুমি শীরমণি (ঐ)

প্রিয় নবীজির প্রিয় আওলাদ
তোমার হাতের উপর নুর নবীর হাত
তোমার মুরিদ তাই হাসান মুরাদ
‘মুরিদি লা তাখাফ’ তোমার বাণী (ঐ)

তুমি বাঁচালে ইসলামী দ্বীন
তাই তো তোমার নাম মুহিউদ্দিন
তোমার দয়াতে তারেক আবেদিন
ভুলে গেল সব দুঃখ গ্লানি (ঐ)

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *