সিয়ামের ডাক এল এল ডাক শান্তির
✍ আহমদ নুর সাজ্জাদ
সিয়ামের ডাক এল এল ডাক শান্তির
এল সৌহার্দ্যের ডাক
অন্যায় অবিচার দুর্নীতি অনাচার
এবার না হয় মিটে যাক
শাহারু রমাদ্বান #শাহারু_রমাদ্বান
আল্লাহর করুণার আশা করি কি করে
নিজেই তো নয় দয়াবান
রমজান মাসেও মুসলিম হতে হায় নিরাপদ না মুসলমান
সবকটা জালিম সবকটা মাজলুম
কি জানি পাক কে নাপাক কে (ঐ)
সময় না হারাতে হেদায়াতের আলোতে
দেখে নাও সত্যের পথ
মিটে মিটে যাক সমস্ত অন্যায়
গড়ো বিবেকের আদালত
কুরআনের মাসে হোক কুরআনময় এ সমাজ
মনগড়া সব টুটে যাক (ঐ)