জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

সকল কল্যাণ চেয়ে অনিষ্ট থেকে পানাহ চাওয়ার দু‘আ

Abswer.com Abswer.com
8 June, 2024
৩ মিনিট পড়ার সময়
১২ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

۞ اَللّٰهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ ﷺ وَنَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ ﷺ ، وَأَنْتَ الْمُسْتَعَانُ، وَعَلَيْكَ الْبَلَاغُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরিমা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন (ﷺ), ওয়া নাউজুবিকা মিন শাররি মাসতাআ’যা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন (ﷺ), ওয়াআনতাল মুসতাআনু, ওয়াআ’লাইকাল বালাগু, ওয়ালা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে সেই সব কল্যাণ প্রার্থনা করি, যে সব কল্যাণের প্রার্থনা তোমার কাছে তোমার নবী মুহাম্মাদ (ﷺ) করেছেন। আর সে সব অনিষ্ঠ থেকে পানাহ চাই, যেসব অকল্যাণ থেকে তোমার নবী মুহাম্মাদ (ﷺ) পানাহ চেয়েছেন। তুমিই তিনি যার কাছে সাহায্য পাওয়া যায়। তোমারই উপর নির্ভর যথেষ্ট। কোন ক্ষমতা নেই, কোন শক্তি নেই আল্লাহ ছাড়া।

ফযিলত: হযরত আবূ উমামা (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) এত বেশি দু‘আ করলেন যে, আমরা এর কিছু স্মরণ রাখতে পারলাম না। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনিতো অনেক দু‘আ করেছেন কিন্তু আমরা তো তার কিছুই স্মরণ রাখতে পারলাম না। তিনি বললেন, এক দু‘আ তোমাদের বলব কি? যা এই সবকিছু সমন্বিত করে নিবে? তার পর তিনি উপরোক্ত দু‘আ পাঠ করবে।

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *