জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

সর তা বকদম হ্যায় তনে সুলতানে যামান ফুল – আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহ.)

Abswer.com Abswer.com
16 January, 2025
১০ মিনিট পড়ার সময়
৮ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

সর তা বকদম হ্যায় তনে সুলতানে যামান ফুল

✍ আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহ.)


سر تا بقدم ہے تن سُلطانِ زَمن پھول
لب پھول دَہن پھول ذَقن پھول بدن پھول

সর তা বকদম হ্যায় তনে সুলতানে যামান ফুল,
লব ফুল, দাহান ফুল, যাকান ফুল, বদন ফুল

নবী রাজেরই আপাদমস্তক তনু-মন ফুল,
পাক-ঠোঁট ও অধর থুতনি কি তাঁর পূর্ণ সে তন ফুল।


صدقے میں تِرے باغ تو کیا لائے ہیں ’’بن‘‘ پھول
اِس غُنْچۂ دل کو بھی تو اِیما ہو کہ بن پھول

সদকে মে তেরে বাগ তু কিয়া লায়ে হ্যাঁ বন ফুল,
ইস গুনচায়ে দিল কো ভী তু ঈমা হো কেহ বন ফুল

দিতে অর্ঘ্য সে পা’য় গুলবাগিচায় কতই বা ফুলপায়,
মোর মন কলিরে দাও ইশারা হোক সে এখন ফুল।


تنکا بھی ہمارے تو ہلائے نہیں ہلتا
تم چاہو تو ہو جائے ابھی کوہِ محن پھول

তনকা ভী হামারে তু হিলায়ে নেহী হিলতা,
তুম চাহো তু হো জায়ে আভী কোহে মেহান ফুল

খড় কুটােও না যায় হেলানো তায়, মোদের এ সত্ত্বায়,
তুমি চাইবে যখন দুঃখ পাহাড় হবেই তখন ফুল।


وَاللہ جو مِل جائے مِرے گل کا پسینہ
مانگے نہ کبھی عِطْر نہ پھر چاہے دُلہن پھول

ওয়াল্লাহ্ জু মিল জায়ে মেরে গুলকা পসীনা
মাঙ্গে না কাভী ইতূর না ফির চাহে দুলহান ফুল

বলি শপথ সরব পাই তো গরব ঘামেরই সৌরভ,
তবে চাই না আতর, কিংবা কনে চায় না কখন ফুল।


دِل بستہ و خُوں گشتہ نہ خوشبُو نہ لطافت
کیوں غنچہ کہوں ہے مِرے آقا کا دَہن پھول

দিল বস্তাহ ও যোঁ গশতাহ্ নাহ্ খোশবু নাহ্ লাত্বাফাৎ,
কেউঁ গুনচাহ্ কহোঁ হ্যায় মেরে আক্বা কা দাহান ফুল

নেই রূপ কি সুবাস, নেই তো সুহাস, দিল খুনে আশপাশ,
কেন কইব কলি ফুটছে বুলির প্রতিটি ক্ষণ ফুল।


شب یاد تھی کن دانتوں کی شبنم کہ دَمِ صبح
شوخانِ بہاری کے جڑاؤ ہیں کرن پھول

শাব ইয়াদ থী কিন দাঁতোঁ কী শাবনাম কেহ্ দমে সুবহ্,
শওখানে বাহারী কে জড়া-ও হ্যাঁয় কিরণ ফুল

কাটে স্মরণ নিশির, ভোরের শিশির দন্তে কী জ্যোতির,
ভরা যৌবনে কি হাসছে শোভায় এমনি কানন ফুল।


دندان و لب و زلف و رُخِ شہ کے فِدائی
ہیں دُرِّ عدن ، لعلِ یمن ، مُشکِ ختن پھول

দানদা-ন ও লব ও যুলফ ও রুখে শাহ্ কে ফেদায়ী,
হ্যাঁয় দূররে আদন লা, লে ইয়ামান মুশকে খেতান ফুল

সেই দন্ত, অধর যুলফি বহর, চেহারা জ্যোতির পর
মরে লজ্জাতে সব মুক্তো কি লাল, খোশবূ, কিরণ, ফুল।


بو ہو کہ نہاں ہو گئے تابِ رُخِ شہ میں
لَو بن گئے ہیں اب تو حسینوں کا دہن پھول

বু হো কে নেহাঁ হো গ্যায়ো তারে রুখে শাহ্ মে,
লও বন গ্যায়ো হ্যাঁয় আব তু হাসীনো কা দাহান ফুল

সব রূপ হওয়া হয়, সামনে যা রয়, সেই রূপের উদয়,
তাঁর সামনে সবই ম্লান হয়ে যায় রত্ন, বরণ, ফুল।


ہوں بارِ گنہ سے نہ خجل دوشِ عزیزاں
لِلّٰہ مِری نعش کر اے جانِ چمن پھول

হোঁ বারে গুনাহ সে নাহ খজল দোশে আযীযাঁ
লিল্লাহি মেরী না’শ কর আয় জানে চমন ফুল

বাপ ভায়ের ঘাড়ে, গুনাহর ভারে লাজ নাহি বাড়ে,
দেই দোহাই যেন পাই গোরে হে, পুষ্পজীবন ফুল।


دِل اپنا بھی شیدائی ہے اس ناخنِ پا کا
اتنا بھی مہِ نو پہ نہ اے چرخ کُہن! پھول

দিল আপনা ভী শায়দায়ী হ্যায় উস না খুনে পা কা,
ইতনা ভী মাহে নও পেহ্ নাহ্ আয় চরখে কুহান ফুল

নখে পাক চরণের এই জীবনের অর্ঘ্য দিনু ফের,
তবে চাঁদ নিয়ে তুই কীইবা গরব করবি গগন ভুল!


دِل کھول کے خُوں رو لے غمِ عارضِ شہ میں
نکلے تو کہیں حسرتِ خوں نابہ شدن پھول

দিল খোল কে খো রোলে গমে আরেযে শাহ্ মেঁ,
নিকলে তু কহেঁ হাসরতে খোঁ নাবাহ্ শুদন ফুল

করে রক্তক্ষরণ বিষণ্ণ মন হেন অশ্রু বিসর্জন,
এই বিষাদ বারি পড়বে যদি হাসবে চরণ ফুল॥


کیا غازہ مَلا گردِ مدینہ کا جو ہے آج
نِکھرے ہوئے جو بن میں قیامت کی پھبن پھول

কিয়া গায়া মিলা গিরদে মদীনা কা জু হ্যায় আজ,
নিখরে হুয়ে জু বন মে কিয়াম্ত কী ফবন ফুল

বুঝি সেই মদীনার, ধূল উপহার মাথলো গায়ে তার,
তাই মনমোহিনী খোশবু ও রূপ পায় সে এমন ফুল।


گرمی یہ قیامت ہے کہ کانٹے ہیں زباں پر
بلبل کو بھی اے سَاقیٔ صہبَا و لبن پھول

গরমি ইয়ে ক্বয়ামত হ্যায় কেহ্ কাটে হ্যাঁয় যোঁবাঁ পর,
বুলবুল কো ভী আয় সাকীয়ে সাহরা ও লাবান ফুল

সেই রোজে হাশর তৃষ্ণা-কাতর কণ্ঠে শুষ্কতর,
এই বুলবুলে দাও সাকী, শরাব, স্বস্তি যেমন ফুল।


ہے کون کہ گِریہ کرے یا فاتحہ کو آئے
بیکس کے اُٹھائے تِری رحمت کے بھرن پھول

হ্যায় কোন কেহ্ গিরইয়া করে ইয়া ফাতেহা কো আয়ে,
বে কস কে উঠহায়ে তেরী রহমত কে ভরন ফুল

কেঁদে বক্ষ ভাসে এগিয়ে এসে দুঃখ কে নাশে,
যদি এই অসহায় সেই করুণায় পায়তো এখন ফুল॥


دل غم تجھے گھیرے ہیں خدا تجھ کو وہ چمکائے
سُورج تِرے خرمن کو بنے تیری کرن پھول

দিলে গম তুষে ঘে-রে হ্যাঁয় খোদা তুঝকো ওহ চমকায়ে,
সুরাজ তেরে খিরমন কো বনে তেরী কিরণ ফুল

হে চিত্ত আমার দুঃখ অপার ঘিরল চারিধার,
খোদা চাইবে যখন সূর্য লাজে ভুলবে আপন কুল।


کیا بات رضاؔ اُس چمنستانِ کرم کی
زہرا ہے کلی جس میں حُسین اور حسن پھول

কিয়া বা-ত রেযা উস চেমনিস্তানে করম কী,
যাহরা হ্যায় কলী জিসমে হুসাইন আওর হাসান ফুল

রেযা বলব কী আর সেই করুণার বাগে কী বাহার,
যাতে যাহরা কলি হাসান হোসাইন প্রিয় দু’জন ফুল।


টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *