জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

সুন্দর একটা নৌকা বানাইয়া – মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী

Abswer.com Abswer.com
4 September, 2025
২ মিনিট পড়ার সময়
১০ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

সুন্দর একটা নৌকা বানাইয়া

✍ মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী


সুন্দর একটা নৌকা বানাইয়া সে নৌকাতে পাল তুলিয়া,
যাব আমি বঙ্গোপসাগর পাড়ি দিয়া।
যেথায় আমার মালেক শাহ আছেন শুইয়া

বিদেশ হতে জাহাজ নিয়ে এল এক জাপানী
সে জাহাজে উঠে যায় সাগরের পানি
যখন জাহাজ সাগরে যাচ্ছে ডুবিয়া
জাহাজি ওয়ালা কেঁন্দে বলে
আশেপাশে নেই কি কোন আল্লাহর আউলিয়া
মালেক শাহ বাবা নিজে হুজরা থেকে
ডাক দিল খাদেম… কে
কুল গাছ টানতে বলল রশি দিয়া
আর ঐ দিকে জাহাজ খানা যায় উঠিয়া (ঐ)

কলা ফকির নামে বাবার দিওয়ানা
কলা নিয়ে বাবার দরবার হল রওয়ানা
হাঁটতে হাঁটতে চনুয়ার ঘাটে পৌঁছে যায়
নৌকার মাঝি টাকা নেই বলে নৌকায় তুলে নাই
কলা ফকির কাঁন্দিয়া সাগরে যায় নামিয়া
বাবাজানের নাম ধরিয়া ডুব মারিয়া
এক ডুবেতে (চনুয়া হতে) দরবার ঘাটে যায় উঠিয়া (ঐ)

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *