أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ
فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ
الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
الَّذِينَ هُمْ يُرَاءُونَ
وَيَمْنَعُونَ الْمَاعُونَ
উচ্চারণ: আরাআইতাল্লাযী ইউকাযযি বুবিদ্দীন।
ফাযা-লিকাল্লাযী ইয়াদু‘‘উল ইয়াতীম।
ওয়ালা-ইয়াহুদ্দু‘আলা-তা‘আ-মিল মিছকীন।
ফাওয়াইঁলুলিলল মুসাল্লীন।
আল্লাযীনাহুম ‘আন সালা-তিহিমি ছা-হূন।
আল্লাযীনা হুম ইউরাঊনা। ওয়া ইয়ামনা‘ঊনাল মা-‘ঊন।
অর্থ: ১. আপনি কি দেখেছেন তাকে, যে শেষ প্রতিফলকে অস্বীকার করে?
২. সে তো সেই ব্যক্তি, যে এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়,
৩. এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহিত করে না।
৪. অতএব দুর্ভোগ সেই নামাজীদের জন্য,
৫. যারা নিজেদের নামাজ সম্বন্ধে উদাসীন;
৬. যারা লোক দেখানোর উদ্দেশ্যে তা করে,
৭. এবং গৃহস্থালির প্রয়োজনীয় ক্ষুদ্র সাহায্যদানে বিরত থাকে।
ফযিলত: হযরত উবাই (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সূরা মাউন তিলাওয়াত করবে, আল্লাহ তা‘আলা তাকে ক্ষমা করে দিবেন। যদিও সে যাকাত প্রদানকারী হয়।
উৎস: সূরা আল-মাঊন (১০৭), আয়াত: ১-৭; মাক্কী সূরা