سُورَةُ الْكَافِرُونَ ۞ سُورَةُ النَّصْرِ ۞ سُورَةُ الْإِخْلَاصِ ۞ سُورَةُ الْفَلَقِ ۞ سُورَةُ النَّاسِ
উচ্চারণ: সূরা আল-কাফিরূন, সূরা আন-নাসর, সূরা আল-ইখলাস, সূরা আল-ফালাক্ব ও সূরা আন-নাস।
অর্থ: সফরে রওয়ানা হওয়ার পূর্বে ও সফরকালীন অবস্থায় এই পাঁচটি সূরা ক্রমান্বয়ে পাঠ করা সুন্নত ও মুস্তাহাব। প্রতি সূরার শুরুতে বিসমিল্লাহসহ পাঠ করবে এবং শেষে পুনরায় বিসমিল্লাহ পাঠ করবে।
ফযিলত: হযরত জুবায়ের ইবনে মুতঈম (রাযি) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, হে জুবায়ের! তুমি কি এটা পছন্দ কর যে, যখন তুমি সফরে যাও তখন তোমার অবস্থা তোমার সকল সঙ্গীগন অপেক্ষা উত্তম ও তোমার পাথেয় সর্বাপেক্ষা বেশি হয়? আমি বলিলাম, জি হ্যাঁ। আমার পিতামাতা আপনার উপর কোরবান হউক! রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি এই পাঁচটি সূরা পাঠ করিও। হযরত জুবায়ের (রাযি) বলেন, আমি ধনী হওয়া সত্ত্বেও পূর্বে যখন সফরে যেতাম তখন আমার অবস্থা সর্বাপেক্ষা ভগ্নাবস্থা এবং আমার পাথেয় সর্বাপেক্ষা কম হত। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) যখন আমাকে এই সূরাগুলি শিক্ষা দিলেন তখন থেকে আমি এটা পড়তে আরম্ভ করলাম, আর এর কারণে বাড়ি ফিরা পর্যন্ত সম্পূর্ন সফরে আমার অবস্থা সর্বাপেক্ষা উত্তম হতে লাগল এবং আমার পাথেয় সর্বাপেক্ষা বেশি হতে লাগল।
উৎস: মুসনাদে আবী ইয়া’লা, হাদিস: ৭৩৬৭; হায়াতুস সাহাবা: ৫/৫০; মাজমাউয যাওয়ায়েদ: ১০/১৩৪