اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ، وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى آلِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
আল্লা-হুম্মা সাল্লি ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিউওয়া ‘আলা আ-লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা ‘আলা সাইয়্যিদিনা ইবরাহীমা ওয়া ‘আলা আ-লি সাইয়্যিদিনা ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বারিক ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিউওয়া ‘আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন, কামা বা-রাকতা ‘আলা সাইয়্যিদিনা ইব্রাহীমা ওয়া ‘আলা আ-লি সাইয়্যিদিনা ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ
হে আল্লাহ! আপনি আমাদের সাইয়্যিদ হযরত মুহাম্মাদ (ﷺ) ও তাঁর পরিবার-পরিজনকে সম্মানের সাথে স্মরণ করুন, যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন আমাদের সাইয়্যিদ হযরত ইবরাহীম (আ.) ও তাঁর পরিবার-পরিজনকে। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত। হে আল্লাহ! আপনি আমাদের সাইয়্যিদ হযরত মুহাম্মাদ (ﷺ) ও তাঁর পরিবার-পরিজনের উপর বরকত নাযিল করুন যেমন আপনি বরকত নাযিল করেছিলেন আমাদের সাইয়্যিদ হযরত ইবরাহীম (আ.) ও তাঁর পরিবার-পরিজনের উপর। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত।
اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
আল্লা-হুম্মা সাল্লি ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিউওয়া ‘আলা আযওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা সাল্লাইতা ‘আলা আ-লি সাইয়্যিদিনা ইবরাহীমা, ওয়া বারিক ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিউওয়া ‘আলা আযওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা বা-রাকতা ‘আলা আ-লি সাইয়্যিদিনা ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ
হে আল্লাহ! আপনি আমাদের সাইয়্যিদ হযরত মুহাম্মাদ (ﷺ) ও তাঁর স্ত্রীগণ এবং তাঁর বংশধরকে সম্মানের সাথে স্মরণ করুন, যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন আমাদের সাইয়্যিদ হযরত ইবরাহীম (আ.)-এর পরিবার-পরিজনকে। আর আপনি আমাদের সাইয়্যিদ হযরত মুহাম্মাদ (ﷺ) ও তাঁর স্ত্রীগণ এবং তাঁর বংশধরের উপর বরকত নাযিল করুন যেমন আপনি বরকত নাযিল করেছিলেন আমাদের সাইয়্যিদ হযরত ইবরাহীম (আ.)-এর পরিবার-পরিজনের উপর। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত।