জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

তৈল লাগানোর সুন্নাত পদ্ধতি

Abswer.com Abswer.com
7 March, 2025
৩ মিনিট পড়ার সময়
১২ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀
৬ষ্ঠ অধ্যায়
মাথায় তৈল লাগানোর সুন্নাত সমূহঃ-



১। রাসূলুল্লাহ ﷺ অধিকাংশ সময় তেল ব্যবহার করতেন এবং এতো পরিমাণে তেল ব্যবহার করতেন যে, তেলের কারণে মাথার উপর রাখা কাপড়টি তেলের কারণে কালো হয়ে যেত ।

(শামায়েলে তিরমিযী)



২। রাসূলুল্লাহ ﷺ মাথা মুবারাক, দাঁড়ি ও শরীরের বিভিন্ন অংশে তেল ব্যবহার করতেন ।



তেল লাগানোর সুন্নাত নিয়মঃ-



১। প্রথমতঃ তেলদানী বা শিশি থেকে বাম হাতের তালুতে তেল ঢালতেন । তারপর সেখান থেকে ডান হাতের আঙ্গুল দ্বারা ডান চোখের পলকে, বাম চোখের পলকে অতঃপর ডান চোখে এবং বাম চোখে লাগাতেন । সবশেষে মাথায় লাগাতেন ।



(ইবনে মাজাহ শরীফ, হাদিস নং -৩৩১১, যাদুল মায়াদ)



২। মাথা মুবারক তেল লাগানোর সময় প্রথমে কপালের ডান দিক থেকে শুরু করতেন ।

(নব্বী; লাইল ওয়ান নাহার)



শরীরে তেল লাগানোর সুন্নাত নিয়মঃ-



১। শরীরে তেল লাগাতে চাইলে প্রথমতঃ ডান দিক থেকে শুরু করতে হবে । কেননা, রাসূলুল্লাহ ﷺ সর্বদাই সকল কাজ ডান দিক থেকে শুরু করতেন ।

(বুখারী শরীফ, হেদায়া -১ / ২২)



২। এমনিভাবে দুই হাতের ডান হাত, দুই পায়ের ডান পা এবং শরীরের ডান দিক থেকে শুরু করা সুন্নাত ।
টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *