জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

তুমি রূপের রাজ, তুমি জানের জান – মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী

Abswer.com Abswer.com
24 September, 2025
২ মিনিট পড়ার সময়
৮ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

তুমি রূপের রাজ, তুমি জানের জান

✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী


তুমি রূপের রাজ, তুমি জানের জান,
তোমারই চেহেরা ইয়াছিন ও কুরআন,
হতে পারেনি কেউ তো হবে না,
তোমার উপমা তোমারই সমান ॥

সবার শুরু হয়ে এলে সবার পর,
পেলে চির রূপ অপূর্ব সুন্দর,
বয়স তোমার যে শ’লাখ বছর,
তবু যে সজীব, তোমার যুব প্রাণ ॥

তোমার আসল রূপ লুকাতে খোদা,
ঢেকেছে সত্তর হাজার পর্দা,
ঝলক এক যদি উঠাও সে পর্দা,
লক্ষ কোহে তুর, হয় বিশ্ব হয়রান ॥

স্বর্গের সুগন্ধ কস্তুরি চন্দন,
সে জন প্রেমিকের কিসের প্রয়োজন,
আপন শরীরে রেখেছে যে জন,
তোমার পবিত্র গায়ের ঘামের ঘ্রাণ ॥

তোমার মুখের ঐ সুমিষ্ট ধ্বনি, সু শ্রুতিমধুর অমিয়বাণী,
অন্তরে ঢালে রম রস ঈমানী,
কতই মনোজ্ঞ তোমারি বয়ান ॥

অবাক মানুষ যে ছায়েম হাসান
হাশরে পাবে বিপদে আসান
গানের দুনিয়ায় গাই যার গুনগান,
তিনি ত্বরাবেন, হিসাবে মিজান ॥

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *