উঠা দো পর্দা দেখা দো চেহরা কেহ্ নূরে বারী হেজাব মেঁ হ্যায়
✍ আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহ.)
اُٹھا دو پردہ دِکھا دو چہرہ کہ نُورِ باری حجاب میں ہے
زمانہ تاریک ہورہا ہے کہ مہر کب سے نقاب میں ہے
উঠা দো পর্দা দেখা দো চেহরা কেহ্ নূরে বারী হেজাব মেঁ হ্যায়,
যমানা তারীক হো রাহা হ্যায়, কেহ্ মেহরে ক্ববসে নেকাব মেঁ হ্যায়
উঠাও পর্দা, দেখাও সে চেহারা, খোদার জ্যোতি সে রয়েছে পর্দায়,
জগত আধারে ডুবে ডুবে হায়, কতকাল আর চাঁদ চেহারা লুকায় ॥
نہیں وہ میٹھی نگاہ والا خدا کی رحمت ہے جلوہ فرما
غضب سے اُن کے خدا بچائے جلال باری عتاب میں ہے
নেহী উঅহ মীঠী নেগাহ ওয়ালা, খোদা কী রহমত হ্যায় জলওয়া ফরমা,
গযব সে উনকে খোদা বাচায়ে জালালে বারী এতাব মেঁ হ্যায়
নহে সে নিছক দয়ারই দৃষ্টি, খোদারই রহমত এ মূর্ত সৃষ্টি,
গজব হতে তাঁর বাঁচাও এ সৃষ্টি, কেননা তায় খোদ খোদা ক্ষেপে যায় ॥
جلی جلی بُو سے اُس کی پیدا ہے سوزش عشقِ چشم والا
کبابِ آہُو میں بھی نہ پایا مزہ جو دل کے کباب میں ہے
জলী জলী বু সে উসকী পয়দা, হ্যায় সোযিশে ইশকে চশমে ওয়ালা,
কাবাবে আহু মে ভী না পায়া মযা জু দিলকী কাবাব মেঁ হ্যায়
পুড়ে যাওয়া বাষ্প হতে পয়দা, সে চোখ ওয়ালার প্রেমের ব্যথা,
কাবাব হরিণের অত না মজা, দিলের কাবাবে যে স্বাদ পাওয়া যায় ॥
اُنہیں کی بُو مایۂ سمن ہے اُنہیں کا جلوہ چمن چمن ہے
اُنہیں سے گلشن مہک رہے ہیں اُنہیں کی رنگت گلاب میں ہے
উনহী কী বু মাইয়ায়ে সমন হ্যায়, উনহী কা জলওয়া চমন চমন হ্যায়,
উনহী সে গুলশান মেহেক রহে হ্যাঁয় উনহী কী রঙ্গত গুলাব মেঁ হ্যায়
ফুলের পুঁজি কি তাঁরই সে সৌরভ, রূপচ্ছটা তাঁর বসন্তে গৌরব,
তাঁরই করুণা বাগানে বৈভব, তাঁরই রূপে ফুল রাঙ্গা বাগিচায় ॥
تِری جلو میں ہے ماہِ طیبہ ہلال ہر مرگ و زندگی کا!
حیات جاں کار کاب میں ہے ممات اعدا کا ڈاب میں ہے
তেরী জলো মে হ্যায় মাহে তায়বা, হেলাল হার মর্গ ও যিন্দেগী কা,
হায়াত জাঁ কা রেকাব মেঁ হ্যায় মামাত আ’দা কা ডাব মেঁ হ্যায়
মাদিনারই চাঁদ তোমারই কজায়, ধরা আছে জান, থাকে কিবা যায়,
তোমারই অশ্বের রেকাবে প্রাণ হায়, মরণ শত্রুর সেও এ কজায় ॥
سیہ لباسانِ دار دنیا و سبز پوشانِ عرش اعلیٰ
ہر اِک ہے ان کے کرم کا پیاسا یہ فیض اُن کی جناب میں ہے
সিয়া লিবাসানে দারে দুনিয়া ও সবযে পোশানে আরশে আ’লা,
হার এ্যক হ্যায় উনকে করম কা পিয়াসা ইয়ে ফয়যে উনকী জনাব মেঁ হ্যায়
কালো পোশাকে এ দুনিয়াওয়ালা কী আরশে সবুজ লেবাসওয়ালা,
সবার আছে তাঁর দয়ার পিয়াসা, চরণে যায় যে করুনা সেই পায় ॥
وہ گل ہیں لب ہائے نازک ان کے ہزاروں جھڑتے ہیں پھول جن سے
گلاب گلشن میں دیکھے بلبل یہ دیکھ گلشن گلاب میں ہے
উঅহ গুল হ্যায় লবহায়ে নায়ুক উনকে, হাযারো ঝড়তে হ্যায় ফুল জিন সে,
গুলাব গুলশান মে দেখে বুলবুল ইয়ে দে-খ্ গুলশান গুলাব মেঁ হ্যায়
সে পুষ্পসম কোমল দু’ঠোঁটে হাজারো পুষ্প ঝরে ও ফোটে,
কাননে ফুল তাই অলিরা জোটে, কত মালঞ্চ এ পুষ্প শোভায় ॥
جلی ہے سوز جگر سے جاں تک ہے طالب جلوۂ مُبارک
دکھا دو وہ لب کہ آب حیواں کا لطف جن کے خطاب میں ہے
জলী হ্যায় সোযে জিগর সে জাঁ তক, হ্যায় তালেবে জলওয়ায়ে মোবারক,
দেখা দো উঅহ লব কেহ্ আবে হায়ওয়াঁ কা লুৎফ জিনকে খেতাব মেঁ হ্যায়
কী মর্ম জ্বালায় এ দগ্ধ অন্তর, হেরিতে চায় সে শোভা নিরন্তর,
দেখাও দেখাও সে পবিত্র অধর, রয় আবে হায়াত জারি সে ভাষায় ॥
کھڑے ہیں مُنْکَر نَکِیْر سر پر نہ کوئی حامی نہ کوئی یاور!
بتا دو آکر مِرے پیمبر کہ سخت مشکِل جواب میں ہے
খাড়ে হ্যাঁয় মুনকার নকীর সর পর না কোয়ী হামী না কোয়ী আ-ওয়ার,
বাতাদো আ’কর মেরে পয়াম্বর কেহ্ সখ্ত মুশকিল জওয়াব মেঁ হ্যায়
শিয়রে মুনকার নকীর দাঁড়িয়ে, না আসে বন্ধু কেউ আগ বাড়িয়ে,
এসো সওয়ালের জওয়াব শিখায়ে কী সঙ্কটে দাস আজি অসহায় ॥
خدائے قہّار ہے غضب پر کُھلے ہیں بدکاریوں کے دفتر
بچا لو آکر شفیعِ محشر تمہَارا بندہ عذاب میں ہے
খোদায়ে কাহহার হ্যায় গযব পর, খুলে হ্যাঁয় বদ কারীয়োঁ কে দফতর,
বাচালো আ কর শফীয়ে মাহশর তুমহারা বান্দা আযাব মে হ্যায়
গজবে আছেন খোদা সে কাহহার, হিসাবে পাপী কঠিন সে দরবার,
বাঁচাও এসে হে শফীয়ে মাহশার, তোমারই বান্দা কী দুর্দশায় ॥
کریم ایسا مِلا کہ جس کے کُھلے ہیں ہاتھ اور بھرے خزانے
بتاؤ اے مفلِسو! کہ پھر کیوں تمہارا دل اِضطراب میں ہے
করীম এ্যায়সা মিলা কেহ্ জিসকে খুলে হ্যাঁয় হাথ আওর ভরে খাযানে
বাতাও এ্যায় মুফলেসো কেহ্ ফির কিউঁ তুমহারা দিল ইদতিরাব মেঁ হ্যায়
মিলেছে দাতা কী মুক্ত হস্ত, সে রাজকোষও তাঁর কী প্রশস্ত,
রলো হে দুঃস্থ, হে রিক্তহস্ত তবু কেন মন তব আশঙ্কায় ॥
گنہ کی تاریکیاں یہ چھائیں اُمنڈ کے کالی گھٹائیں آئیں
خدا کے خورشید مہر فرما کہ ذرّہ بس اِضطراب میں ہے
গুনাহ কী তারীকীয়াঁ ইয়ে ছুপা’য়ে আমদ কে কালী ঘটায়ে আ-য়েঁ
খোদা কে খোরশীদ মেহর ফরমা কেহ্ যররা বস ইদতিরাব মে হ্যাঁয়
পাপের আঁধারে ছেয়েছে এ মন, গ্লানির কালিমা জমলো যে ক্ষণ,
খোদারই সূর্য করুণা এখন অণপরিমাণ সার এ দশায় ॥
کریم اپنے کرم کا صدقہ لئیمِ بے قدر کو نہ شرما
تُو اور رضاؔ سے حساب لینا رضاؔ بھی کوئی حساب میں ہے
করীম আপনে করম সদকা, লঈম বে কদর কো না শরমা,
তু আউর রেযা সে হিসাব লে’না রেযা ভী কোই হিসাব মে হ্যায়
দাতা তোমারই দানের দোহাই এ ক্ষুদ্র অধীনে ফেলোনা লজ্জায়,
অপর কাউকে হিসাবে নেওয়া যায়, রেযা বুঝি সে হিসেবে গোনা যায় ॥