জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর – এস এম মুহিউদ্দিন

Abswer.com Abswer.com
23 January, 2025
২ মিনিট পড়ার সময়
১১ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর

✍ এস এম মুহিউদ্দিন


আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এ সে কোন রূপকার সাজালো এই চরাচর।

চারদিকে নবরূপে করে ধরা ঝলমল,
সেই রূপ দেখে হয় আঁখিদ্বয় সুশীতল।
কেটে গেছে কুৎসিত নিশীথের অতি প্রহর॥

বনে বনে ফুটে ফুল, করে পাখি কলরব,
সবখানে কেন এত আয়োজন, উৎসব।
গুঞ্জনে মুখরিত গোটা মরু-প্রান্তর॥

উল্লাস করে আজ সাহারার লু হাওয়ায়,
ফোরাতের জলরাশি কূলে কূলে উছলায়।
পর্বতচূড়া হতে নেমে আসে নির্ঝর॥

অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান,
নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান।
করে সবে জয়ধ্বনি, আল্লাহু আকবর॥

মারহাবা, মারহাবা, সৃজনের আহমদ,
এসেছেন অবনীতে নূরনবী হযরত।
আলোকিত তাই মাতা আমেনার কুঁড়েঘর,
সেই আলোয় অবগাহী পৃথিবীটা সুন্দর॥

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *