জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

আজও কেন বিলম্ব মন – শামসুল ইসলাম ভান্ডারী

Abswer.com Abswer.com
22 January, 2025
১ মিনিট পড়ার সময়
১০ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

আজও কেন বিলম্ব মন

✍ শামসুল ইসলাম ভান্ডারী


আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত
গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত।

যে শান্তি মদিনায় পাবি,
বেহেশতের নাই উল্টো দাবি।
লা-মকামের সুভাসেতে বাড়াবে ইজ্জত॥

মদিনাটা যে দেখেছে,
জান্নাতের সাধ সে পেয়েছে।
সে পাবে না শেষ বিচারে পাপের খেসারত॥

আল্লাহ তায়ালা নিজের নূরে,
বানায়াছেন তার বন্ধুরে।
সে নবীজির আশেকেরা আল্লাহর আমানত॥

জগতে মদিনাবাসী,
সর্বসুখে তারা সুখী।
ভাগ্যনাশা শামসু আজও ফিরল না কিসমত॥

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *