জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

উঅহ্ কামালে হুসনে হুযুর হ্যায় কেহ্ গুমানে নকসে জাহাঁ নেহী – আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহ.)

Abswer.com Abswer.com
22 January, 2025
১৩ মিনিট পড়ার সময়
৭ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

উঅহ্ কামালে হুসনে হুযুর হ্যায় কেহ্ গুমানে নকসে জাহাঁ নেহী

✍ আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহ.)


وہ کمالِ حُسنِ حضور ہے کہ گمانِ نَقْص جہاں نہیں
یہی پھول خار سے دور ہے یہی شمع ہے کہ دُھواں نہیں

উঅহ্ কামালে হুসনে হুযুর হ্যায় কেহ্ গুমানে নকসে জাহাঁ নেহী,
ইয়েহী ফুল খার সে দূর হ্যায়, ইয়েহী শমআ হ্যায় কেহ্ ধোঁয়া নেহী

কী অনিন্দ্য রূপ মোর নবীজির, ভাবনা ত্রুটির ও নাই যেথায়,
সে যে ফুল এমন, যাতে কাঁটা নেই, সে তো দীপ এমন, নাহি ধোঁয়া তায়।


دو جہاں کی بہتریاں نہیں کہ امانیٔ دل و جاں نہیں
کہو کیا ہے وہ جو یہاں نہیں مگر اک ’’نہیں ‘‘ کہ وہ ہاں نہیں

দোজাহাঁ কী বেহতরীয়াঁ নেহী কেহ আমানীয়ে দিল ও জাঁ নেহী
কহো কিয়া হ্যায় উঅহ্ জু ইয়েহাঁ নেহী মগর ইক ‘নেহী’ কেহ্ উঅহ্ হ্যাঁ নেহী

দু’ভূবনেরই কী না পাবে হিত, আশা না পুরােয় কী, সে বুঝি অতীত
বলো কী আছে যা হেথা নেই? তবে, ‘নাই’ শব্দটি শুধু নাই হেথায়।


میں نثار تیرے کلام پر مِلی یُوں تو کِس کو زباں نہیں
وہ سخن ہے جس میں سخن نہ ہو وہ بیاں ہے جس کا بیاں نہیں

ম্যায় নেসারে তেরে কালাম পর মিলী ই তুঝ কিস্ কো বোবা নেহী,
উঅহ্ সুখন হ্যায় জিস মে সুখন নহো উঅহ্ বয়্যাঁ হ্যায় জিসকা বয়্যাঁ নেহী

সঁপি নিজেকে কালামে তাঁর, পেইলে কি এমন সে ভাষা তাঁর,
সে বাণীর পরে কোন বাণী নেই, সে বয়ান নাহি আসে বর্ণনায়।


بخدا خدا کا یہی ہے در نہیں اور کوئی مَفَر مَقَر
جو وہاں سے ہو یہیں آکے ہو جو یہاں نہیں تو وہاں نہیں

বখোদা, খোদা কা ইয়েহী হ্যায় দর, নেহী আওর কোয়ী মাফার মাকার,
জু ওয়াভাঁ সে হো ইয়েহী আ-কে হো জু ইয়েহাঁ নেহী তু ওয়াভাঁ নেহী

কসম খোদার এ যে খোদারই দ্বার, এছাড়া নাহি কোন ঠাঁই বাঁচার,
যা সেথায় হবে, তা হেথা থেকেই, যা হেথা নাহি, নাহি তা সেথায়।


کرے مصطفٰی کی اِہانتیں کھلے بندوں اس پہ یہ جرأتیں
کہ میں کیا نہیں ہوں مُحَمَّدِی! ارے ہاں نہیں ارے ہاں نہیں

করে মোস্তফা কী ইহানতেঁ, খুলে বন্দোঁ ইস পেহ্ ইয়ে জুরআতেঁ,
কেহ্ ম্যায়ঁ কিয়া নেহী হোঁ মুহাম্মদ! আরে হাঁ নেহী আরে হাঁ নেহী

করে মোস্তফারই অবমাননা, আরো ধূষ্টতা; কী নির্লজ্জ না!
বলে, আমি নই কি মুহাম্মদী? বলি, নয় গো নয়; তার চিন কোথায়?


تِرے آگے یُوں ہیں دَبے لَچے فُصَحَاعرب کے بڑے بڑے
کوئی جانے منھ میں زباں نہیں ، نہیں بلکہ جسم میں جاں نہیں

তেরে আগে ইউঁ হ্যাঁয় দবে লচে ফুসাহা আরব কে বড়ো বড়ো,
কোঈ জানে মে যোবাঁ নেহী নেহী বলকেহ্ জিসম্ মে জাঁ নেহী

তব সকাশে আধোবদন, বড় বড় আরবেরই ভাষাবিদগণ,
মুখে কারো নেই কোন ভাষা নেই, কারো ধড়ে বা প্রাণ আসে যায়।


وہ شرف کہ قطع ہیں نسبتیں وہ کرم کہ سب سے قریب ہیں
کوئی کہدو یاس و امید سے وہ کہیں نہیں وہ کہاں نہیں

উঅহ্ শরফ কে কৃতুয়ে হ্যাঁয় নিসবতেঁ উঅহ্ করম কেহ্ সব সে ক্বারীব হ্যাঁয়
কোঈ কেহ্ দো ইয়াস ও উমীদ সে, উঅহ্ কাহেঁ নেহী উঅহ্ কাঁহা নেহী

হেন মর্য্যাদা কাটে কুলমান, অতি নিকটে সে বড় দয়াবান,
ডেকো তাঁর আর রেখো প্রত্যাশা, কবে নেই সখা বলি, নেই কোথায়?


یہ نہیں کہ خُلد نہ ہو نِکو وہ نِکوئی کی بھی ہے آبرو
مگر اے مدینہ کی آرزو جسے چاہے تو وہ سماں نہیں

ইয়ে নেহী কেহ্ খুলদ নহো নেকো, উঅহ্ নেকোয়ী কী ভী হ্যায় আ-বরো
মগর আয় মদীনে কী আরযু জিসে চাহে তু উঅহ্ সামাঁ নেহী

চির শান্তি সুখ কে না কয় নেকী, তাঁর নেকীরই তো আব্রু দেখি,
তবে মদীনামুখী বাসনা যারে পায় তারে রাখে তাড়নায়।


ہے اُنہیں کے نور سے سب عیاں ہے اُنہیں کے جلوہ میں سب نہاں
بنے صبح تابش مہر سے رہے پیش مہر یہ جاں نہیں

হ্যাঁয় উনহী কে নূর সে সব আয়াঁ, হ্যায় উনহী কে জলওয়া মে সব নেহী
বনে সুবহে তাবশ মেহর সে রহে পেশে মেহর ইয়ে জাঁ নেহী

তাঁরই নূরে সব কিছু আলোময়, তাঁরই উদ্ভাসে সব হাসিমাখা হয়,
তাঁরই চেহারারই নূরে ফোটে ভোর দেখে সূর্যমুখ ম্লান হয়ে যায় ॥


وہی نورِ حق وہی ظلِّ ربّ ہے انہیں سے سب ہے انہیں کا سب
نہیں ان کی مِلک میں آسماں کہ زمیں نہیں کہ زماں نہیں

উঅহী নূরে হক উঅহী যিল্ল্লে রব, হ্যায় উনহী সে সব, হ্যায় উনহী কা সব,
নেহী উনকী মিলক মে আসমাঁ কেহ্ যমী নেহী কেহ্ যমাঁ নেহী

সে পরম নূর, ছায়া বিধাতার, সেই নূর হতে সব, বলি, সবই তাঁর,
মালিকানাতে সেই আসমান, আছে যমীন ও কাল সব হেথায় ॥


وہی لامکاں کے مکیں ہوئے سرِ عرش تخت نشیں ہوئے
وہ نبی ہے جس کے ہیں یہ مکاں وہ خدا ہے جس کا مکاں نہیں

ওয়াহী লা মকাঁ কে মকীঁ হুয়ে, সারে আরশে তখতে নশীঁ হুয়ে,
উঅহ্ নবী হ্যায় জিসকে হ্যাঁয় ইয়ে মকাঁ, উঅহ খোদা হ্যায় জিসকা মকাঁ নেহী

লা-মকানেতে তাঁরই বিচরণ, হল আরশ তাঁরই সিংহাসন,
তিনি সেই নবী যার এই যে শান, খোদা জায়গাতে নাহি পাওয়া যায়।


سرِ عرش پر ہے تِری گزر دلِ فرش پر ہے تِری نظر
ملکوت و ملک میں کوئی شے نہیں وہ جو تجھ پہ عیاں نہیں

সারে আরশ পর হ্যায় তেরী গুযার, দিলে পরশ ফর হ্যায় তেরী নাযার,
মালাকুত ও মুলক মে কোয়ী শাই, নেহী উঅহ জু তুঝ পেহ্ আয়াঁ নেহী

উঁচু আরশেও তব বিচরণ, এ ভুবন জুড়েও আছে দু’ নয়ন,
মালাকুত মুলকে কিছু নেই এমন, যা তোমারই সেই দৃষ্টি এড়ায় ॥


کروں تیرے نام پہ جاں فدانہ بس ایک جاں دو جہاں فِدا
دو جہاں سے بھی نہیں جی بھرا کروں کیا کروروں جہاں نہیں

করোঁ তেরে নাম পেহ্ জাঁ ফেদা, না বস এ্যাক জাঁ দোজাহাঁ ফেদা,
দো জাহাঁ সে ভী নেহী জী ভরা, করোঁ কিয়া কোরোড়ো জাহাঁ নেহী

করি নামে প্রাণ নিবেদিত, একই প্রাণ তো নয় দু’ভূবন নীত,
দোজাহানেও নাহি ভরে প্রাণ কোটি বিশ্ব কই আমি পাব হায় ॥


تِرا قد تو نادرِ دہر ہے کوئی مِثل ہو تو مِثال دے
نہیں گُل کے پودوں میں ڈالیاں کہ چمن میں سرو چماں نہیں

তেরা ক্বদ তু নাদেরে দাহর হ্যায়, কোঈ মিসল্ হো তু মেসাল দে,
নেহী গুল কে পোদৌঁ মে ডালিয়াঁ কেহ্ চমন মে সরো চমাঁ নেহী

তব কায়া রূপ সে অভিনব, উপমা নাহি তা কী করে দেবো,
ফুল কিশলয়ে কোন শাখা নেই, সে মালঞ্চরূপ তাঁর কোথা কেবা পায় ॥


نہیں جس کے رنگ کا دوسرا نہ تو ہو کوئی نہ کبھی ہوا
کہو اس کو گل کہے کیا بنی کہ گلوں کا ڈھیر کہاں نہیں

নেহী জিস কে রঙ্গ কা দোসরা, না তু হো কোঈ না কাভী হুয়া,
কহো উসকো গুল কহে কিয়া বনী কেহ্ গুলোঁ কা ডেরা কাঁহা নেহী

যারই বর্ণে নেই কোন উপমা, নাহি নাহি কোথা সে সুষমা,
তাঁরই সাথে ফুলে কী তুলনা! লাখো ফুল আছে বাগ-বাগিচায়।


کروں مدحِ اہلِ دُوَلْ رضاؔ پڑے اِس بَلا میں مِری بَلا
میں گدا ہوں اپنے کریم کا مِرا دِین پارۂ ناں نہیں

করোঁ মাদাহে আহলে দোয়াল রেযা, পড়ে উস বালা মে মেরী বুলা,
মাই গদা হোঁ আপনে করীম কা, মেরা দীন পারায়ে নাঁ নেহী

ধনবানে গুন রেযা নাহি গায়, কীবা কাজ জড়াবে সে সেই বালায়,
নিজ মুনিবে আমি ডেকে যাই, মম দ্বীনও তো নয় ‘নানপারায়’।


টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *