আজি ঈদে মিলাদুন্নবীর জুলুস চলতেছে
✍ শামসুল ইসলাম ভান্ডারী
আজি ঈদে মিলাদুন্নবীর জুলুস চলতেছে,
আনন্দ-উৎসবে সারা জগৎ ভরেছে।
পশু-পাখি, বৃক্ষলতা, মানব আর দানব,
নারায়ে রিসালাত বলে করতেছে উৎসব।
এই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে॥
আরশ, কুরসি, লওহ-কলম, চাঁদ-সেতারা,
নবী পাইয়া মনের সুখে হয় আত্মহারা।
হুর-গেলমান, ফেরেশতাগণে নাচে উল্লাসে॥
নূরের নবীর নূরী চরণ যেদিন পায় ভুবন,
দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন।
মরা গাছের ডালে-ডালে ফুল ফুটেছে॥
শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায়,
মিলাদ, কিয়াম, দুরুদ-সালাম, নাতে মোস্তফায়।
সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে॥