যহে ইযযত ও এ’ তেলায়ে মুহাম্মদ
✍ আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহ.)
زہے عزّت و اِعتلائے مُحَمَّد صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہ واٰلہ سَلَّم
کہ ہے عرشِ حق زیرِپائے مُحَمَّد صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہ واٰلہ سَلَّم
যহে ইযযত ও এ’ তেলায়ে মুহাম্মদ ।
কেহ্ হ্যায় আরশে হক্ব যেরে পায়ে মুহাম্মদ ।
কিরূপ শান ও ইয্যত উঁচু সে নবীজির,
খোদার আরশ তাঁর সে চরণে নতশির।
مکاں عرش اُن کا فلک فرش اُن کا
مَلَک خادمانِ سَرائے مُحَمَّد صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہ واٰلہ سَلَّم
মকাঁ আরশ উনকা, ফলক ফার্শ উনকা,
মালাক খাদেমানে সরায়ে মুহাম্মদ
ওই আরশে আসন তাঁর, অলোকে ফরাশ আর,
ফেরেশতা দাঁড়িয়ে সেবায় সে নবীজির ॥
خدا کی رضا چاہتے ہیں دو عالَم
خدا چاہتا ہے رضائے مُحَمَّد صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہ واٰلہ سَلَّم
খোদা কী রেযা চাহতে হ্যায়ঁ দো আলম,
খোদা চাহতা হ্যায় রেযায়ে মুহাম্মদ
যাতে তুষ্টি আল্লাহর, যত সৃষ্টিকুল আর,
খোদা চাহে সন্তোষ প্রিয় সে নবীজির ॥
عجب کیا اگر رحم فرما لے ہم پر
خدائے مُحَمَّد برائے مُحَمَّد صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہ واٰلہ سَلَّم
আজব কিয়া আগর রহমে ফরমায়ে হাম পর,
খোদায়ে মুহাম্মদ বরায়ে মুহাম্মদ
যদিই বা দয়া পাই, বিচিত্র কিছুই নাই,
শুধুই তাঁর উসীলায় রহমত ইলাহীর ॥
مُحَمَّد برائے جنابِ اِلہٰی!
جنابِ الہٰی برائے مُحَمَّد صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہ واٰلہ سَلَّم
মুহাম্মদ বরায়ে জনাবে ইলাহী,
জনাবে ইলাহী বরায়ে মুহাম্মদ
নবীজি সে আল্লাহর, খোদাও প্রেমিক তাঁর,
প্রেমের সে বিধানে পরস্পর কী প্রীতির ॥
بسی عطرِ محبوبی کبریا سے
عبائے مُحَمَّد قبائے مُحَمَّد صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہ واٰلہ سَلَّم
বসী ইতুরে মাহবিয়ে কিবরিয়া সে,
আবায়ে মুহাম্মদ ক্ববায়ে মুহাম্মদ
সুরভি কী মাথ্যায়, খোদার সে প্রেমের বায়,
নবীজির যত না পোশাক এ ধরিত্রীর ॥
بہم عہد باندھے ہیں وصلِ ابد کا
رضائے خدا اور رضائے مُحَمَّد صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہ واٰلہ سَلَّم
বহম আহদে বা-ন্ধে হেঁ ওয়াসলে আবাদকা,
রেযায়ে খোদা আওর রেযায়ে মুহাম্মদ
উভয়ের এ সন্তোষ, হামেশা রহে খোশ,
কী মজবুত প্রতিজ্ঞা পরস্পর সে মৈত্রীর ॥
دمِ نزع جاری ہو میری زباں پر
مُحَمَّد مُحَمَّد خدائے مُحَمَّد صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہ واٰلہ سَلَّم
দমে নযয়ে জারী হো মেরী যবাঁ পর,
মুহাম্মদ! মুহাম্মদ! খোদায়ে মুহাম্মদ
সে অন্তিম শয্যায়, এ বান্দাহ যেন গায়,
মুহাম্মদ! মুহাম্মদ! আর আল্লাহ্ নবীজির ॥
عصائے کلیم اَژدہائے غضب تھا
گِروں کا سَہارا عصائے مُحَمَّد صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہ واٰلہ سَلَّم
আসায়ে কলীম আঝ্দাহায়ে গযব থা,
গিরোঁ কা সাহারা আসায়ে মুহাম্মদ
ছড়ি কালীমুল্লাহর সে, অজগর আকার,
ছড়ি মোস্তফারই ভরসা এ পাপীর ॥
میں قربان کیاپیاری پیاری ہے نسبت
یہ آنِ خدا وہ خدائے مُحَمَّد صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہ واٰلہ سَلَّم
ম্যায়ঁ কুরবান কিয়া পিয়ারী পিয়ারী হ্যায় নিসবৎ,
ইয়ে আনে খোদা ওহ খোদায়ে মুহাম্মদ
প্রেমের সে কী বন্ধন, ভাষায় তা অবর্ণন,
নবী শান আল্লাহর, খোদা রব নবীজির ॥
مُحَمَّد کا دم خاص بہرِ خدا ہے
سِوائے محمد برائے مُحَمَّد صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہ واٰلہ سَلَّم
মুহাম্মদ কা দম খাস্স্ বাহারে খোদা হ্যায়,
সিওয়ায়ে মুহাম্মদ বরায়ে মুহাম্মদ
নবীজির এ জীবন খোদাতেই সমর্পণ,
তাঁরই জন্য যে সব বাকী যা এ সৃষ্টির ॥
خدا اُن کو کِس پیار سے دیکھتا ہے
جو آنکھیں ہیں محو لِقائے مُحَمَّد صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہ واٰلہ سَلَّم
খোদা উনকো কিস পেয়ার সে দেখতা হ্যায়,
জু আঁখে হ্যায় মাহভে লেকা-য়ে মুহাম্মদ
খোদা সেই সে যাতে দেখে কী মায়াতে,
নবীজির দিদারে অপলক আঁখি, স্থির ॥
جلو میں اِجابت خواصِی میں رحمت
بڑھی کس تُزُک سے دُعائے مُحَمَّد صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہ واٰلہ سَلَّم
জলো মে ইজাবত খাওয়াসী মে রহমত,
বড়হী কিস তযক সে দুআয়ে মুহাম্মদ
বিশেষে দয়া হয়, কবুল সে সুনিশ্চয়,
যে দোয়া নবীজির, সাথে সে আঁখিনীর ॥
اِجابت نے جُھک کر گلے سے لگایا
بڑھی ناز سے جب دُعائے مُحَمَّد صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہ واٰلہ سَلَّم
ইজাবৎ নে ঝুক কর গলে সে লাগায়া,
বাড়হী, নায সে জব দুআয়ে মুহাম্মদ
কবুলিয়ত আসলো, গলাতে মিলালো,
যখন ওই দোয়ার হাত দুয়ারে ইলাহীর ॥
اِجابت کا سہرا عنایت کا جوڑا
دُلہن بن کے نِکلی دُعائے مُحَمَّد صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہ واٰلہ سَلَّم
ইজাবৎ কা সেহরা, ইনায়াত কা জোড়া,
দুলহান বনকে নিকলী দুআয়ে মুহাম্মদ
টোপুর মাথে কবুল, করুণা ঝুলে দুল,
দুলহানের মতন, তাঁর দোয়া সে প্রশান্তির ॥
رضاپُل سے اب وجد کرتے گزریے
کہ ہے رَبِّ سَلِّمْ صَدائے مُحَمَّد صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہ واٰلہ سَلَّم
রেযা পুল সে আব ওয়াজদ করতে শুযরিয়ে,
কেহ্ হ্যায় ‘রাব্বি সাল্লিম’ সদায়ে মুহাম্মদ
রেযা পুলসিরাতে, খুশীই ভরসাতে,
জামিন ‘রাব্বি সাল্লিম’ যবানে নবীজির॥