আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত
✍ শামসুল ইসলাম ভান্ডারী
আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত?
গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত॥
যে শান্তি মদিনায় পাবি, বেহেস্তের নাই উল্টো দাবী
লা মকামের শোভাসেতে বাড়াবে ইজ্জত (ঐ)
মদিনাটা যে দেখেছে, জান্নাতের সাধ সে পেয়েছে।
সে পাবেনা শেষ বিচারে পাপের খেসারত (ঐ)
আল্লাহতালা নিজের নুরে, বানায়াছেন তার বন্ধুরে
সে নবীজির আশেকরা আল্লাহর আমানত (ঐ)
জগতে মদিনাবাসী, সর্বসুখে তারা সুখী
ভাগ্যনাশা শামসু আজও ফিরলনা কিসমত (ঐ)