আকাশত রবিউলুর চাঁদ দেহা যার
✍ সৈয়দ জসিম উদ্দিন
আকাশত রবিউলুর চাঁদ দেহা যার
রহমতর শীতল হাওয়ায় পরাণ জুড়াই যার
চাইরুমিক্কে রেসালাতর ধ্বনি উনো যার
মনর ভিতুর হত শান্তি শান্তি লার
জশনে জুলুসুর ঢঙ্কা উনো যার॥
নূর নবীজীর আশিক-প্রেমিক সুন্নি মুসলমান;
আঁরা সুন্নি মুসলমান
নেয়ামতে আজীম রাসুল আঁরার ঈমান;
রাসুল আঁরার ঈমান
যতক্ষন আছে পরান গাইয়ুম আঁরা নবীজীর শান
মুহব্বতর ফরজ আদায় গইজ্জুম বারবার (ঐ)
নতুন কাপড় আঁতর লাগাই যাইয়ুম জুলুসুত;
যাইয়ুম জশনে জুলুসুত
আল্লাহর জিকির নবীর দরুদ বিয়াগ্গুনুর মুখুত;
থাইবু বিয়াগ্গুনুর মুখুত
নবী প্রেমর মুকুট পরি, সারা শহর ঘুরি ঘুরি,
আদায় গইজ্জম শোকরিয়া আল্লাহ তা’য়ালার (ঐ)
ঈদুর রাজা দয়াল নবীর ঈদে মিলাদ
নেয়ামত পাই খুশি অইতে কিউর অজুহাত
যেই নবীজীর ভালবাসায় আল্লাহ তা’য়ালা আরশ সাজায়
জশনে জুলুস সাজাই আঁরা প্রেমর বাজার॥