আল্লাহ আমার প্রভু
✍ কাজী নজরুল ইসলাম
আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়,
আমার নবী মোহাম্মদ, যাঁহার তারিফ জগৎময়॥
আমার কিসের শঙ্কা,
কোরআন আমার ডঙ্কা,
ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়॥
কলেমা আমার তাবিজ, তাওহিদ আমার মুর্শিদ,
ঈমান আমার বর্ম, হেলাল আমার খুর্শিদ॥
‘আল্লাহু আকবর’ ধ্বনি,
আমার জেহাদ-বাণী,
আখের মোকাম ফেরদৌস, খোদার আরশ যথায় রয়॥