ইচ্ছে জাগে আমাদের যেতে
✍ সৈয়দ মুহাম্মদ আবু আজম
ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়,
ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়॥
সারা বছর আশেকগণ জিয়ারত করে,
জিলহজ মাসে হাজিরা হজ পালন করে,
তাদেরই সঙ্গী হতে আমার মন চায়॥
নবীর দিদার যাদের নসিব হয়েছে,
নিশ্চিত জান্নাতি তারা হয়েছে,
পরকালে তাদের নাই কোনো ভয়॥
আমি তো অধম যেতে পারি নাই,
কাবারই কাবা সোনার মদিনায়,
তাই তো কাঁদি আমি যেতে মদিনায়॥
রওজার পাশে আমি নামাজ পড়িব,
নবিজিকে আমি সালাম জানাব,
সে আশায় কেঁদে আমি বুকটি ভাসাই॥