জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু – সিরাজুল ইসলাম

Abswer.com Abswer.com
6 March, 2025
২ মিনিট পড়ার সময়
১৫ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু

✍ সিরাজুল ইসলাম


আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুনগান
তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার
অনন্ত অসীম তুমি রহিম রহমান ।

তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষনা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া
তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা
সবার চেয়ে দিলে মাটির মানুষকে সন্মান ॥

যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া
ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া
দমে দমে তে হরদম পড়ে ইছমে আজম
মাছের উদর হতে সে যে পেলো পরিত্রান ‍॥

শিশু মুসা নবীকে যখন দুশমনেরই ডরে
সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়ে সাগরে
প্রানে ছিল যাহার ভয়, সেথায় পেল সে আশ্রয়
দুশমনেরই হাতে তাঁহার বাঁচাইলে প্রান ॥

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *