আমার গাউসে আজম জিলানী পীরে লাসানী
✍ মাওলানা আবদুল আজিজ রজভী
আমার গাউসে আজম জিলানী পীরে লাসানী
সব অলিদের অলি তিনি মুশকিল আসানি
জীবন পুরো ভরপুর ছিল কারামতে
মৃত মানুষ জিন্দা করে এক ইশারাতে
জগত জুড়ে তুলনা তাঁর আর আছেনি?
বিশ্ব জুড়ে আলোচিত তাঁহার সততা
কদমেতে লুটে পড়ে ডাকাতসহ নেতা
বিনয় করে খুঁজে দয়ার নজরখানি (ঐ)
গাউসুল আজম যে বা চাও পারো লাগাতে
একজন শুধু গাউসুল আজম এই দুনিয়াতে
ভেবে দেখ কেউ তাঁহার তুলনা হয়নি (ঐ)
কদমে পাক নিলেন সবে বিশ্বে অলি সবি
দয়ার কৃপা পেতে চায় আজিজ রজভী
আওলাদে নবী আপনি হাসান হোসাইনি (ঐ)