আমি যা চেয়েছি সব পেয়েছি এই ধরাতে
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
আমি যা চেয়েছি সব পেয়েছি এই ধরাতে
সবই মায়ের দোয়াতে আমার মায়ের দোয়াতে
ছোট্ট থেকে ইচ্ছে ছিল গাইবো নবীর শান
আজ নবীর শানে মিশে আছি মায়ের অবদান
সে শান প্রথম শুনেছিলাম তাঁহার মুখেতে (ঐ)
মায়ের দোয়া থাকে যার মাথার উপর
সয়ং আল্লাহ হয় যায় তার সঙ্গী সফর
কুদরতি হাত থাকে সদা মুসিবতে (ঐ)
মা জননী যতই দিক দুঃখ যতনা,
তবুও ইকবাল বলি মায়ের সেবা কমতি দিও না
মায়ের কদম তলে জান্নাত মিলে রেখো মনেতে (ঐ)