মা নামটি বড় মধুময়
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
সুস্থ লোকে নয়, পাগলে ও কয়, মা নামটি বড় মধুময়।
দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমার এই মা জননী,
ভুলে যাই পেরেশানি দেখলে মায়ের বদনখানি।
ছেলে হতে পারে অন্ধ, বোবা, পাগলে ঘেরা
তবুও সে মায়ের কাছে সবার সেরা।
এই জগতে মায়ের মত কার আছে হৃদয় (ঐ)
এ নামের ভিতরে আছে স্বর্গের সুখ
সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ
মা হল সব যাচনার নিরাময় (ঐ)
সে মায়ের সেবায় মগ্ন থাকে যদি চির কাল
শোধ হবেনা মায়ের ঋণ বলে ইকবাল
ধন্য হল সে যে মায়ের মন করেছে জয় (ঐ)