জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

আমরা সবাই জুলুছে যাব – মুহাম্মদ এনামুল হক এনাম

Abswer.com Abswer.com
10 January, 2025
২ মিনিট পড়ার সময়
৯ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

আমরা সবাই জুলুছে যাব

✍ মুহাম্মদ এনামুল হক এনাম


আমরা সবাই জুলুছে যাব,লাখো দরুদ সালাম দেব
দয়াল নবীজির আগমনে, খুশির গান গেয়ে যাব।

আসমান জমিন গ্রহ তারা, খুশিতে আজ সীমাহারা,
তাদের সাথে আমরা সবাই, খুশিতে আজ মিশে যাব॥

হুরপরি আর ফেরেস্তারা, মারহাবা মারহাবা বলে তারা,
নূরের চাঁদ উদয় হল, যে আলোকে মোরা পাব॥

বারোই রবিউল আউয়ালে, আমেনা বিবি মায়ের কোলে,
মা হালিমা দেখে বলে, নূর নবিজীর লালন নেব॥

আবু জাহেল সওয়াল করে, হাতের মুঠোয় বল কিরে
মরা পাথর বলে উঠে, ছাল্লে আলা গেয়ে যাব॥

আদম থেকে ঈসা নবী, সবার সেরা মোদের নবী
সেই নবিজীর কদমতলে, মোদের জীবন দিয়ে দেব॥

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *