জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

নে’মাতোঁ বাঁটতা জিস সমতে ওয়া যীশান গ্যয়া – আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহ.)

Abswer.com Abswer.com
10 January, 2025
৬ মিনিট পড়ার সময়
১১ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

নে’মাতোঁ বাঁটতা জিস সমতে ওয়া যীশান গ্যয়া

✍ আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহ.)


نعمتیں بانٹتا جِس سَمْت وہ ذِیشان گیا
ساتھ ہی مُنشِیِ رحمت کا قلم دَان گیا

নে’মাতোঁ বাঁটতা জিস সমতে ওয়া যীশান গ্যয়া,
সাথ হী মুন্সীয়ে রহমত কা কলমদান গ্যয়া

নেয়ামতের বণ্টন হয়, সেই শানওয়ালা যথা যান,
রহমতের লিপিকর তাঁর সহচর হয়ে সাথে যান ॥


لے خبر جلد کہ غیروں کی طرف دِھیان گیا
میرے مولیٰ مِرے آقا تِرے قربان گیا

লে খবর জলদী কেহ্ গাউরোঁ কী তরফ ধ্যান গ্যয়া,
মেরে মাওলা, মেরে আক্বা তেরে কুরবান গ্যয়া

ত্বরা নাও, নাও গো খবর, ঘুরে না যায় অন্তর,
মালিক আমার, হে মুনিব, পূত চরণে তব দেই জান ॥


آہ وہ آنکھ کہ ناکامِ تَمنّا ہی رہی
ہائے وہ دِل جو ترے دَر سے پُر اَرمان گیا

আহ্ ওহ আখঁ কেহ্ না-কামে তামান্না হী রহী
হায় ওহ দিল জু তেরে দর সে পুর আরমান গ্যয়া

পিপাসার্ত আজি এই দু’আঁখি রয়ে যায় আশা শুধু বাকী,
সে তো সার্থক হৃদয় এদ্বারে যার পুরে আরমান ॥


دِل ہے وہ دِل جو تری یاد سے مَعمور رہا
سر ہے وہ سر جو ترے قدموں پہ قربان گیا

দিল হ্যায় ওহ্ দিল জু তেরে ইয়াদসে মা’মূর রাহা,
সর হ্যায় ওহ সর জু তেরে ক্বদমোঁ পেহ্ কুরবান গ্যয়া

জানি সেটাই তো হৃদয়, যাতে শুধু তোমারই নিলয়,
জানি সেই শিরই সফল, যা ও চরণে হয় কুরবান ॥


انھیں جانا انھیں مانا نہ رکھا غیر سے کام
لِلّٰہِ الْحَمْد میں دُنیا سے مسلمان گیا

উনহেঁ জানা উনহেঁ মানা না রাখা গাইর সে কাম,
লিল্লাহিল হামদ, ম্যায়ঁ দুনইয়া সে মুসলমান গ্যয়া

জেনেছি মেনেছি তাঁকে, ফের চাই অপর কাকে,
শোকর আল্লাহর আমি চলেছি মুমিন প্রাণ ॥


اَور تم پر مِرے آقا کی عنایت نہ سہی
نَجدیو! کلمہ پڑھانے کا بھی اِحسان گیا

আওর তুমপর মেরে আক্বা কী ইনায়াত না সাহী,
নজদিউ, কলমা পড়হানে কা ভী ইহসান গ্যয়া

মালিকের সেই বখশিস, পেলনা তোদেরই হদিস
নজদীরা! কলেমা পাওয়ার ভুলেছিস সেও অবদান ॥


آج لے اُن کی پناہ آج مدد مانگ اُن سے
پِھر نہ مانیں گے قِیامت میں اگر مان گیا

আজ লে উনকী পানাহ্ আজ মদদ মাঙ্গ উনসে,
ফির না মানেঙ্গে ক্বিয়াম্ত মে আগর মান গ্যয়া

আজই নে তাঁর আশ্রয়, নেরে নে ঠাঁই তাঁর নির্ভয়,
হাশরে মানতে হবেই, তাই মেনে নে, মান আজই মান ॥


اُف رے مُنکِر یہ بڑھا جوشِ تَعَصُّب آخر
بِھیڑ میں ہاتھ سے کمبخت کے اِیمان گیا

উফ রে মুনকির ইয়ে বড়হা জোশে তাআসসুব আখের,
ভীড় মে হাথ সে কমবখত কে ঈমান গ্যয়া

হায়রে অবাধ্যরে হায়, জেদে জেদে জীবন তোরই যায়,
অভাগার দলে ভিড়ে খোয়ালি শেষে ঈমান ॥


جان و دل ہوش و خِرَد سب تو مَدینے پہنچے
تم نہیں چلتے رضاؔ سارا تو سامان گیا

জান ও দিল, হোশ ও খিরাদ সব তো মদীনা পৌঁছে,
তুম নেহী চলতে রেযা সারা তো সামান গ্যয়া

মন ও প্রাণ হুঁশ ও ধ্যানে, সবই তো মদিনা পানে,
তুমি গেলে না রেযা, সব কিছুই আজ আগোয়ান ॥


টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *