ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা
✍ সুফিয়ান সাকি
ওগো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা,
তোমারি জন্যে জগত উজালা॥
তুমি যে প্রাণেরও নবী, তুমি যে ধ্যানেরও ছবি,
তুমি যে নূরের নবী, সাল্লে আলা॥
তুমি যে রাসুলে খোদা, তুমি যে হাবিবে খোদা,
তুমি যে নূরে খোদা, সাল্লে আলা॥
তুমি যে দয়াল দরদি, তুমি উম্মতের কাণ্ডারি,
তুমি যে প্রেমের তরী, সাল্লে আলা॥
তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া,
স্বপনে দেখা দাও নূরে-ওয়ালা॥
তুমি পেয়ারা রাসুল, তুমি মদিনার ফুল,
এই ধরার মাঝে নেইকো তোমার সমতুল।
ওগো কামলিওয়ালা, তুমি মদিনার ফুল॥