জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

এসো আল্লাহ আল্লাহ আল্লাহ হরদম – সংকলিত

Abswer.com Abswer.com
12 January, 2025
২ মিনিট পড়ার সময়
১৩ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

এসো আল্লাহ আল্লাহ আল্লাহ হরদম

✍ সংকলিত


এসো আল্লাহ আল্লাহ আল্লাহ হরদম জিকির করি সবাই,
আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় উপাস্য কেহ নাই।

সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালনকর্তাও তিনি,
তাঁর অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী।
ওরে ঋণখেলাপি হয়ে কেন বৃথা জিন্দেগী কাটায়॥

আল্লাহ পাকের ইচ্ছায় মোদের এতই খোশ নসিব,
আঠারো হাজার মাখলুকাতের আমরা শ্রেষ্ঠ জীব।
ওরে জীব হিসেবে কর্মে গুণে মানে যথার্থ হওয়া চাই॥

আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো,
দান করেন তাই অন্ন, পানি, গ্রহ-তারকার আলো।
তাঁর অনুদান কৃপার কথা মোরা ভুলে যেন না যাই॥

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *