জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

এলেন নূরের নবী যখন – শামসুল ইসলাম ভান্ডারী

Abswer.com Abswer.com
12 January, 2025
২ মিনিট পড়ার সময়
৯ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

এলেন নূরের নবী যখন

✍ শামসুল ইসলাম ভান্ডারী


এলেন নূরের নবী যখন মক্কা নগরে,
কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে॥

কালেমার আগে-পরে আল্লাহ, মাঝখানে রাসুল,
সৃষ্টিকূলে মোদের নবীর নাই যে সমতুল।
জাতি নূরের সৃষ্টি নবী, সৃষ্টির উপরে॥

চন্দ্র-সূর্য ধরার বুকে রশ্মি ছড়ায়,
পাহাড়-পর্বত, নদীনালা দিবা-রাত বেলায়।
কীট-পতঙ্গ মিলে সবাই উল্লাসে ঘুরে॥

রোজ-হাশরে মোদের নবীর সুপারিশ ছাড়া,
পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা।
পাপের ক্ষমায় ত্বরা চল নবীর দরবারে॥

মিলাদ, জুলুস, উরস কর, শান্তি যদি চাও,
সুনাম-ধন্য জীবন চাইলে নবীর গুণ গাও।
বাতিল ফেরকা থেকে সদা থাকিও দূরে॥

বলে শামসু, এমন নবী কেমনে ভোলা যায়?
ভুললে হবে কপালপোড়া আখেরাত বেলায়।
শান্তি পাবি মরণের পর চিনলে নবীরে॥

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *