বারাতের মালিক ওগো আল্লাহ্ আমি গুনাহগার
✍ মাওলানা সায়্যিদ মনযুর আহমাদ রিফায়ী (রহ.)
বারাতের মালিক ওগো আল্লাহ্ আমি গুনাহগার,
তুমি যে গাফফার আল্লাহ্ তুমি যে গাফফার॥
হায়াত মাউত রিজিক দাউলাত
দাওগো আল্লাহ্ ইয়াযাত বারাকাত
ইলম ও হিকমত দাওগো আল্লাহ্ মিনতি বান্দার (ঐ)
দাওগো আল্লাহ্ আমায় নাজাত
দু’জাহানে সকল নি’আমাত
পর মুখাপেক্ষী না হই করগো উদ্ধার
আল্লাহ্ করগো উদ্ধার (ঐ)
বিশ্ব মু’মিন এক করে দাও
তোমার নাবীর দামান লাগাও
প্রেমের ডোরে বাঁধো সবারে রাখো গো আবদার
আল্লাহ্ রাখো গো আবদার (ঐ)
থাকেনা যেন জালিমের ভয়
তুলে নাও মনের দ্বিধা সংশয়
সত্য প্রতিষ্ঠায় কাঁপেনা যেন বুক অসত্যে সোচ্চার
আল্লাহ্ অসত্যে সোচ্চার (ঐ)