বছর ঘুরে এল ফিরে মাহে রমজান
✍ সৈয়দ জসিম উদ্দিন
বছর ঘুরে এল ফিরে মাহে রমজান
পবিত্রতায় কলব মুছন করো মুসলমান
রহমতের দুয়ার খুলে দিলেন রহমান
মাহে রমজান মাহে রমজান
অফুরন্ত নিয়ামতের খনি এ রমজান
আল্লাহ জাল্লেজালালু করেছেন বয়ান
রোজা আমার জন্য আমি দিব প্রতিদান (ঐ)
এই মাসের প্রতিটি ক্ষণ অনেক মূল্যবান
হাজার মাসের চেয়েও দামী কদর বিদ্যমান
যে রাতে নাযিল হয় পবিত্র কুরআন (ঐ)
গুনাহ মাফের সুযোগ যারা করবে সন্ধান
কুপথ ছেড়ে সুপথ ধরে হবে আগুয়ান
সৈয়দ জসিম বলে তারা মহা ভাগ্যবান (ঐ)