জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

মাগো আমায় ডেকে দিও ভোর সকালে – সৈয়দ জসিম উদ্দিন

Abswer.com Abswer.com
22 December, 2025
২ মিনিট পড়ার সময়
১৪ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

মাগো আমায় ডেকে দিও ভোর সকালে

✍ সৈয়দ জসিম উদ্দিন


মাগো আমায় ডেকে দিও ভোর সকালে
মসজিদের মিনার হতে আজান শুনিলে

পারলে মাগো ডেকে দিও আজানের আগে
সালাতুত তাহাজ্জুদের বড় ইচ্ছে আমার জাগে
করলে আদায় নামাজ মনে প্রশান্তি মিলে (ঐ)

দিনের শুরু করবো আমি রবের সিজদায়
থাকবো না কো লাশের মত শুয়ে বিছানায়
ঘুমের ঘরে পড়বো না আর শয়তানের ধোঁকায়
সালাতে ফজর আমি করিব আদায় (ঐ)

রহমতের শীতল হাওয়ায় ভাসবে তনু মন
হবে অফুরন্ত বরকত আমার রিজিক অন্বেষণ
শিক্ষা কর্ম যে যাই করি হালালের পথে
একটু বিরতি যেন হয় যোহর সালাতে (ঐ)

হৃদয় জুড়ে জ্বলুক সদা ঈমানি প্রদীপ
যেন অবহেলায় কাজা না হয় আসর ও মাগরিব
দিনের শেষে ভালবেসে সাড়া দিও মন
সালাতে ইশার কথা রাখিও স্মরণ (ঐ)

দুঃখ হতাশা বিষণ্নতার কঠিন কান্তি কালে
সব পেরেশান হয় অবসান নামাজে দাঁড়ালে
আল্লাহু আকবর ধ্বনিতে যায় গো ব্যথা ভুলে (ঐ)

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *