জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

বেদাত বেদাত বলে তোমরা বুলি উড়াও যত – সৈয়দ জসিম উদ্দিন

Abswer.com Abswer.com
20 December, 2025
২ মিনিট পড়ার সময়
২০ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

বেদাত বেদাত বলে তোমরা বুলি উড়াও যত

✍ সৈয়দ জসিম উদ্দিন


বেদাত বেদাত বলে তোমরা বুলি উড়াও যত
মোরা হৃদয় থেকে নবীজীকে ভালবাসবো তত
কথায় কথায় নাজায়েজের গন্ধ খঁোজ যত
হৃদয় থেকে নবীজীকে ভালবাসবো তত

রিসালাতের ধ্বনি মোরা তুলবো আজীবন
মুস্তফারই প্রেমে সঁপে দিব তনোমন
নামটি তাহার শুনলে দুহাত রাখবো দুইচোখে
উচ্চস্বরে পড়বো দরূদ মনে প্রেম মেখে
দরূদ পাকের সুরে মুছবো মনের কষ্ট যত (ঐ)

সালাতু সালাম দিব নবীর পাক চরণে
হাজির ও নাজির নবী আছে সবখানে
ঈদে মিলাদ মোমিনেরই মহা খুশির দিন
জশনে জুলুসের আয়োজন চলবে সীমাহীন
হিংসার আগুনেতে তারা জ্বলছে জ্বলুক যত (ঐ)

দুষমনে দোষ খঁুজে বেড়ায় বন্ধু প্রসংসায়
আমরা থাকি নুর নবীজীর প্রেম পিপাসায়
নাতে রাসুল লিখবো গাইবো শুনবো সারাক্ষন
সারাবেলা গুনগুনাবো শীতল রবে মন
নবীজীর শান করতে বয়ান আসুক বঁাধা যত (ঐ)

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *