ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন
✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী
ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন
নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা
প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন॥
সাখারাতের বিছানাতে কিযে যন্ত্রণা
সাতসাগরের পানি দিলেও তৃষ্ণা মিটেনা
কাউছারের মালিক হলেন শাহে মদিনা
কাউছারের মালিক যিনি তাঁহাকে জানুন॥
মৃত্যুর পরে যখন তোমায় দিবে কবরে
আত্মীয়-স্বজন একে একে যাবেযে সরে
দয়াল নবী তশরিফ্ আনলেন তোঁমার কবরে
উম্মতের কান্ডারি যিনি তাঁহাকে জানুন।
কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে
ইয়া নফসি নফসি বলবে সকলে
উম্মতি উম্মতি বলবেন শাহে মদিনা
শাফায়াতের মালিক যিনি তাঁহাকে জানুন,