صَلَّى الله عَلَى نَبِيِّنَا كُلُّ مَا ذَكَرَهُ الذَّاكِرُوْنَ، وَغَفَل عَنِ ذِكْرِهِ الْغَافِلُوْنَ، وَصَلَّى عَلَيْهِ فِيْ الْأَوَّلِيْنَ وَالْآخِرِيْنَ، أَفْضَلَ وَأَكْثَرَ وَأَزْكَى مَا صَلَّى عَلَى أَحَدٍ مِنْ خَلْقِهِ.
সাল্লাল্লা-হু ‘আলা- নাবিয়্যিনা- কুল্লু মা- যাকারাহুয্ যা-কিরূনা, ওয়া গাফালা ‘আন যিকরিহিল গা-ফিলূনা, ওয়া সাল্লা- ‘আলাইহি ফিল আওয়ালীনা ওয়াল আ-খিরীনা, আফদালা ওয়া আকসারা ওয়া আযকা- মা- সাল্লা- ‘আলা- আহাদিম মিন খালক্বিহী।
আল্লাহ তা’আলা আমাদের নবী (ﷺ)-এর উপর দরূদ বর্ষণ করুন যতবার স্মরণকারীরা তাঁকে স্মরণ করে এবং যতবার উদাসীনরা তাঁর স্মরণ হতে গাফেল থাকে। আর তিনি তাঁর উপর পূর্ববর্তী ও পরবর্তী সকলের মাঝে এমন উত্তম, সর্বাধিক এবং পবিত্রতম দরূদ বর্ষণ করুন, যা তিনি তাঁর সৃষ্টির আর কারো উপর বর্ষণ করেননি।
اللَّهُمَّ صَلِّ صَلَاةً كَامِلَةً ❁ وَسَلِّمْ سَلَامًا تَامًّا ❁ عَلَىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ الَّذِي تَنْحَلُّ بِهِ الْعُقَدُ ❁ وَتَنْفَرِجُ بِهِ الْكُرَبُ ❁ وَتُقْضَىٰ بِهِ الْحَوَائِجُ ❁ وَتُنَالُ بِهِ الرَّغَائِبُ وَحُسْنُ الْخَوَاتِمِ ❁ وَيُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ الْكَرِيمِ ❁ وَعَلىٰ آلِهِ وَصَحْبِهِ ❁ فِي كُلِّ لَمْحَةٍ وَنَفَسٍ بِعَدَدِ كُلِّ مَعْلُومٍ لَكَ❁
আল্লা-হুম্মা সাল্লি সালা-তান কা-মিলাতান ওয়া সাল্লিম সালা-মান তা-ম্মান ‘আলা- সাইয়্যিদিনা- মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহিল ‘উক্বাদু ওয়া তানফারিজু বিহিল কুরাবু ওয়া তুক্বদা- বিহিল হাওয়া-য়িজু ওয়া তুনালু বির্হির রাগা-য়িবু ওয়া হুসনুল খাওয়া-তিমি ওয়া ইয়ুস্তাসক্বাল গামা-মু বিওয়াজহিহিল কারীমি ওয়া ‘আলা- আ-লিহী ওয়া সাহবিহী ফী কুল্লি লামহাতিওঁ ওয়া নাফাসিম বি‘আদাদি কুল্লি মা‘লূমিল লাকা।
হে আল্লাহ! আমাদের সাইয়্যিদ মুহাম্মদ (ﷺ)-এর উপর পরিপূর্ণ দরূদ ও পূর্ণাঙ্গ সালাম বর্ষণ করুন, যাঁর অসিলায় সকল জটিল গ্রন্থি উন্মোচিত হয়, বিপদ-আপদ দূর হয়, প্রয়োজনসমূহ পূর্ণ হয়, কাঙ্ক্ষিত বস্তু ও জীবনের শুভ পরিণতি অর্জিত হয় এবং যাঁর সম্মানিত চেহারার বদৌলতে মেঘের নিকট থেকে বৃষ্টি প্রার্থনা করা হয়। আর তাঁর পরিবার-পরিজন ও সাহাবীগণের উপরও দরূদ বর্ষণ করুন—প্রতিটি পলকে ও প্রতিটি নিশ্বাসে, আপনার জানা সমস্ত বস্তুর সমপরিমাণ সংখ্যায়।
اللهمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ❁ صَلوةََ تُنَجِّيْنَا بِهَا مِنْ جَمِيعِ الْأَهْوَالِ وَالآفَاتِ❁ وَتَقْضِي لَنَا بِهَا مِنْ جَمِيعِ الْحَاجَاتِ❁ وَتُطَهِّرُنَا بِهَا مِنْ جَمِيعِ السَّيَّاتِ❁ وَتَرْفَعُنَا بِهَا عِنْدَكَ أَعْلَي الدَّرَجَاتِ❁ وَتُبَلِّغُنَا بِهَا أَقْصَى الْغَايَاتِ مِنْ جَمِيعِ الْخَيْرَاتِ فِي الْحَيَاتِ وَبَعْدَ الْمَمَاتِ❁ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرِ❁ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ❁
আল্লা-হুম্মা সাল্লি ‘আলা- সাইয়্যিদিনা- মাওলা-না- মুহাম্মাদিওঁ ওয়া ‘আলা- আ-লি সাইয়্যিদিনা- মুহাম্মাদিন, সালা-তান তুননাজ্জীনা- বিহা- মিন জামী‘য়িল আহওয়া-লি ওয়াল আ-ফা-তি, ওয়া তাক্বদী লানা- বিহা- মিন জামী‘য়িল হা-জা-তি, ওয়া তুতাহহিরুনা- বিহা- মিন জামী‘য়িস সাইয়্যিআ-তি, ওয়া তারফা‘উনা- বিহা- ‘ইনদাকা আ‘লাদ দারাজা-তি, ওয়া তুবাল্লিগুনা- বিহা- আক্বসাল গা-য়া-তি মিন জামী‘য়িল খায়রা-তি ফিল হায়া-তি ওয়া বা‘দাল মামা-তি। ইন্নাকা ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর। বিরহমাতিকা ইয়া- আরহামার রা-হিমীন।
হে আল্লাহ! আমাদের সাইয়্যিদ ও অভিভাবক মুহাম্মদ (ﷺ) এবং তাঁর পরিবারের উপর এমন বরকতময় দরূদ বর্ষণ করুন, যার অসিলায় আপনি আমাদের সমস্ত ভয়-ভীতি ও বিপদাপদ থেকে রক্ষা করবেন, আমাদের সকল হাজত ও প্রয়োজন পূরণ করবেন, সকল পাপ ও ত্রুটি থেকে আমাদের পবিত্র করবেন, আপনার দরবারে আমাদের সর্বোচ্চ মর্যাদায় উন্নীত করবেন এবং ইহকাল ও পরকালে সমস্ত কল্যাণকর বিষয়ের চরম শিখরে আমাদের পৌঁছে দেবেন। নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান; আপনার দয়ার অসিলায় হে পরম দয়ালু!
اللَّهُمَّ صَلِّ عَلَىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ ❁ الْفَاتِحِ لِمَا أُغْلِقَ ❁ وَالْخَاتِمِ لِمَا سَبَقَ ❁ نَاصِرِ الْحَقِّ بِالْحَقِّ ❁ وَالْهَادِي إِلَىٰ صِرَاطِكَ الْمُسْتَقِيمِ ❁ وَعَلَىٰ آلِهِ حَقَّ قَدْرِهِ وَمِقْدَارِهِ الْعَظِيمِ
আল্লা-হুম্মা সাল্লি ‘আলা- সাইয়্যিদিনা- মুহাম্মাদিনিল ফা-তিহি লিমা- উগলিক্বা ওয়াল খা-তিমি লিমা- সাবাক্বা না-সিরিল হাক্বক্বি বিলহাক্বক্বি ওয়াল হা-দী ইলা- সিরা-তিকাল মুস্তাক্বীম। ওয়া ‘আলা- আ-লিহী হাক্বক্বা ক্বাদরিহী ওয়া মিক্বদা-রিহিল ‘আযীম।
হে আল্লাহ! আমাদের সাইয়্যিদ মুহাম্মদ (ﷺ)-এর উপর দরূদ বর্ষণ করুন, যিনি রুদ্ধ ও বন্ধ বিষয়ের উন্মোচনকারী, পূর্ববর্তী নবুওয়াত ধারার সমাপ্তিকারী, সত্যের সাহায্যে সত্যের সাহায্যকারী এবং আপনার সরল-সঠিক পথের পথপ্রদর্শক। আর তাঁর পরিবার-পরিজনের উপরও তাঁর সুমহান মর্যাদা ও শানের উপযুক্ত দরূদ বর্ষণ করুন।
اللهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ خَيْرِ الْخَلَائِقِ أَفْضَلِ الْبَشَرِ شَفِيعِ الأُمَّةِ يَوْمِ الحشرِ وَالنَّشَرِ سَيِّدِنَا مُحَمَّدٍ بِعَدَدِ كُلِّ مَعْلُومٍ لَّكَ وَصَلِّ عَلَى جَمِيعِ الأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ وَالْمَلَائِكَةِ الْمُقَرَّبِينَ وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ وَارْحَمْنَا مَعَهُمْ برَحمَتِكَ يَا أَرْحَمَ الرَّحِمِينَ
আল্লা-হুম্মা সাল্লি ‘আলা- সাইয়্যিদিনা- মুহাম্মাদিন খায়রিল খালা-য়িক্বি আফদালিল বাশারি শাফী‘য়িল উম্মাতি ইয়াওমাল হাশরি ওয়ান নাশার। সাইয়্যিদিনা- মুহাম্মাদিম বি‘আদাদি কুল্লি মা‘লূমিল লাকা ওয়া সাল্লি ‘আলা- জামী‘য়িল আম্বিয়া-য়ি ওয়াল মুরসালীনা ওয়াল মালায়িকাতিল মুকাররাবীনা ওয়া ‘আলা- ‘ইবা-দিল্লা-হিস সা-লিহীন। ওয়ারহামনা- মা‘আহুম বিরহমাতিকা ইয়া- আরহামার রা-হিমীন।
হে আল্লাহ! সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ, মানবজাতির মাঝে সর্বোত্তম, হাশর ও পুনরুত্থানের দিনে উম্মতের সুপারিশকারী আমাদের সাইয়্যিদ মুহাম্মদ (ﷺ)-এর উপর আপনার জানা সমস্ত কিছুর সমপরিমাণ সংখ্যায় দরূদ বর্ষণ করুন। এবং সমস্ত নবী, রাসূল, নৈকট্যপ্রাপ্ত ফিরিশতাগণ ও আল্লাহর নেক বান্দাগণের উপরও দরূদ বর্ষণ করুন; আর তাঁদের সাথে আমাদের উপরও দয়া বর্ষণ করুন আপনার রহমতের উসিলায়, হে পরম দয়ালু!