বড় ভাগ্যবান আমরা
✍ শামসুল ইসলাম ভান্ডারী
দরুদ পড় জুলুস কর, গাও নবীজির শান
তোমরা গাও নবীজির শান বড়ই ভাগ্যবান আমরা
আল্লাহর নুরের নুর হইতে বানাই যাহারে
তাঁহার উম্মত করল আল্লাহ্ আমরা সবাইরে
শেষ নাই এ শোকর,করলে জীবন ভর কেমন এহসান॥
সকল নবীর নবী মোদের মুহাম্মদ রাসূল
যার উছিলায় হাত তুলিলে দোয়া হয় কবুল ।
সে নুরেরই পুতুল,নুরানী বুলবুল বড় দয়াবান (ঐ)
যার খাতিরে বানায় আল্লাহ্ জমিন আর আসমান
সে নবীর উম্মতের আর কিসের পেরেশান
পেয়েছি ঈমান,হলাম মুসলমান কি করবে শয়তান (ঐ)
বারই রবিউল আওয়াল সুবহে সাদিকেতে
পাপী বান্দার এল বন্ধু আরব দেশেতে
তাঁহার নুরেতে, বিশ্ব জগতে হয় নুরের বাগান (ঐ)
রাহমাতুল্লীল আলামিন যে সে মোদের নবী
তাঁহার প্রেমেতে আল্লাহ পেয়ারা হবি
ক্ষমা সব পাবি,বেহেস্তে যাবি গাইলে গুনগান (ঐ)
শামসু বলে যে মন দিয়েছে নবীর প্রেমেতে
তঁারে আল্লাহ্ লা মাকামে রাখে সঙ্গেতে
পরম সুখেতে,থাকে খুশীতে হয় আল্লাহর মেহমান (ঐ)